×

জাতীয়

কেরানীগঞ্জে অজ্ঞাত তরুণের গলাকাটা লাশ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০১৭, ১১:৩৬ এএম

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অজ্ঞাত তরুণের (৩০) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত উপজেলার কোন্ডা ইউনিয়নের পূর্ব জাজিরা এলাকা থেকে ওই তরুণের লাশটি উদ্ধার করা হয়। জাজিরা পুলিশ ফাঁড়ির এসআই জাভেদ পারভেজ জানান, স্থানীয়দের নিকট হতে খবর পেয়ে অজ্ঞাত তরুণের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের গলায় ও পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের পরনে জিনসের প্যান্ট ও জ্যাকেট পড়া রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App