×

জাতীয়

পহেলা বৈশাখ উপলক্ষ্যে রাজধানীর যেসব সড়ক বন্ধ থাকবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৪, ০৬:৩৬ পিএম

পহেলা বৈশাখ উপলক্ষ্যে রাজধানীর যেসব সড়ক বন্ধ থাকবে

ছবি: সংগৃহীত

রাজধানীতে বাংলা বর্ষবরণ উপলক্ষ্যে দিনব্যাপী নানা অনুষ্ঠানের কারণে বেশকিছু সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আগামীকাল (রবিবার ১৪ এপ্রিল) পহেলা বৈশাখ ১৪৩১ উদযাপন উপলক্ষ্যে রমনা বটমূল ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাসহ রাজধানীর বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে বিভিন্ন কর্মসূচি। 

শনিবার (১৩ এপ্রিল) এ উপলক্ষে রমনা ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সর্বসাধারণ ও যান চলাচলে সুনির্দিষ্ট ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক রমনা বিভাগ। বাংলা বর্ষবরণ উপলক্ষ্যে ভোর পাঁচটা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ নির্দেশনা মানতে হবে।

আরো পড়ুন: হামলা-নাশকতা ঠেকাতে প্রস্তুত র‍্যাব

যেসব এলাকায় রাস্তা বন্ধ ও রোড ডাইভারশন থাকবে-

বাংলামোটর ক্রসিং, মিন্টো রোড ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং, কাকরাইল চার্চ ক্রসিং, কদম ফোয়ারা ক্রসিং, ইউবিএল ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার ক্রসিং, জগন্নাথ হল ক্রসিং, ভাস্কর্য ক্রসিং, নীলক্ষেত ক্রসিং ও কাঁটাবন ক্রসিং।

যানবাহন চলাচলের বিকল্প রাস্তা-

১. মিরপুর-ফার্মগেট থেকে শাহবাগ অভিমুখী যাত্রীবাহী যানবাহন বাংলামোটর-মগবাজার হয়ে গন্তব্যে পৌঁছাবে।

২. বঙ্গবাজার-হাইকোর্ট থেকে মৎস্য ভবন অভিমুখী যাত্রীবাহী যানবাহন কদম ফোয়ারা-ইউবিএল ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।

৩. জিরো পয়েন্ট-কদম ফোয়ারা থেকে মৎস্য ভবন অভিমুখী যাত্রীবাহী যানবাহন ইউবিএল-নাইটিংগেল ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।

৪. শান্তিনগর-রাজমনি থেকে গুলিস্তান ও সদরঘাট অভিমুখী যাত্রীবাহী যানবাহন নাইটিংগেল-ইউবিএল ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।

রাজধানীবাসীকে উল্লিখিত সময়ে উপর্যুক্ত এলাকা/রোডগুলো পরিহার করে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য ডিএমপির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App