×

জাতীয়

যশোরের শতবর্ষী গাছ কাটার সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০১৮, ০১:১৯ পিএম

যশোরের শতবর্ষী গাছ কাটার সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত
প্রশস্ত করতে যশোর-বেনাপোল সড়কের শতবর্ষী দুই হাজারের বেশি গাছ কাটার সিদ্ধান্ত ৬ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এক রিটের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও ইকবাল কবীর লিটনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। এর আগে বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেন পরিবেশ ও মানবাধিকার বিষয়ক সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ। রিটে সড়ক ও জনপথ সচিব, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক,খুলনার ডিসি ও যশোরের পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়। প্রসঙ্গত,সড়ক বড় করতে যশোর-বেনাপোল সড়কের শতবর্ষী দুই হাজারের বেশি গাছ কাটার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঐতিহ্যবাহী এসব গাছ রক্ষায় সরব হয়ে উঠেছে দেশের সচেতন মহল ও পরিবেশবাদী বিভিন্ন সংগঠন। এ সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App