×

জাতীয়

অন্তর্বর্তী সরকার: সব মন্ত্রণালয়ে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হচ্ছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৪, ০৭:৫৬ পিএম

অন্তর্বর্তী সরকার: সব মন্ত্রণালয়ে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হচ্ছে

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ‘সহ-উপদেষ্টা’ হিসেবে শিক্ষার্থীদের সব মন্ত্রণালয়ে সম্পৃক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন মো. নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া নাহিদ ইসলাম জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সহ-উপদেষ্টা হিসেবে আরো ছাত্রপ্রতিনিধিদের সব মন্ত্রণালয়ে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হচ্ছে।

শুক্রবার (৯ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

নাহিদ বলেন, ছাত্রসমাজ আমাদের দেশের একটি বড় শক্তি। নতুন সরকারের সঙ্গে আমরা তাদেরও কাজের সুযোগ দিতে চাই। এ লক্ষ্যে উপদেষ্টাদের সঙ্গে ‘সহকারী উপদেষ্টা’ পদ সৃষ্টি করে শিক্ষার্থীদের কাজের সুযোগ তৈরি করা হতে পারে। তবে সেটা কোন প্রক্রিয়ায় হবে, তা নিয়ে আলোচনা হবে।

আরো পড়ুন: নাহিদ ও আসিফকে নিয়ে যে স্ট্যাটাস দিলেন সারজিস

তিনি আরো বলেন, আমাদের যে অগণতান্ত্রিক ও স্বৈরাচারী শাসন ব্যবস্থা ছিল, বড় বড় দলও কিন্তু সেই ব্যবস্থা মোকাবিলা করতে ব্যর্থ হয়েছে। সে জায়গায় আমাদের ছাত্রসমাজের মাধ্যমেই একটি অভ্যুত্থান সংঘটিত হয়েছে। এই ছাত্রদের ওপর আস্থা রেখেই জনগণ রাস্তায় নেমে এসেছে। এখন আমাদের ছাত্রসমাজই যেহেতু সরকার ও রাষ্ট্রের সংস্কার নিয়ে কথা বলছে। আশা করব, আমাদের সাধারণ জনগণও এই ছাত্রসমাজের ওপর আস্থা রাখবে।

এসময় উপদেষ্টা নাহিদ বলেন, বর্তমান সময়ে দেশের আইনশৃঙ্খলা রক্ষা বড় একটি চ্যালেঞ্জ। যেহেতু আমরা আজই দায়িত্ব বুঝে নিয়েছি, এখন থেকেই কাজ শুরু করব। আশা করছি দু-একদিনের মধ্যেই সব স্বাভাবিক হয়ে আসবে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App