×

জাতীয়

ফরহাদ মজহারকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস গোলাম মাওলা রনির, মুহূর্তেই ভাইরাল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫০ পিএম

ফরহাদ মজহারকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস গোলাম মাওলা রনির, মুহূর্তেই ভাইরাল

কবি ও চিন্তক ফরহাদ মজহার ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি

কবি ও চিন্তক ফরহাদ মজহারকে নিয়ে সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। আজ ৭ সেপ্টেম্বর ১২টা ১৬ মিনিটে এই স্ট্যাটাস দেন তিনি। যা মুহূর্তেই ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।

তিনি লিখেছেন, ‘কবি ফরহাদ মজহারের কথা যতই শুনছি; ততই অবাক হচ্ছি! দলদাস, বিবেক বুদ্ধি বন্ধক রাখা এবং বুদ্ধির বেসাতি করা অসংখ্য মানুষের ভিড়ে একজন সাহসী ফরহাদ মাজহার যে এখনো বাংলাদেশে আছেন, তা ভেবে বাংলাদেশের মাটি মানুষকে নিয়ে আশাবাদী হয়ে উঠি!’

গোলাম মাওলা রনি লিখেছেন, ‘আমি তাঁর অনেক মতের সঙ্গে একমত নই। অনেক মতের বিরোধিতা করি। কিন্তু তাঁর চিন্তার ভিন্নতা, সাহস এবং কথা বলার শক্তিকে সম্মান করি!’

তিনি আরো লিখেছেন, ‘তাঁকে যারা দলদাস ভেবেছিলেন এবং তাঁর বুদ্ধিকে ক্রয় করা যায় বলে ভেবেছিলেন; তিনি তাদের সবার মুখে চুনকালি মেখে যেভাবে গর্জে উঠেছেন, তাতে অনেকের লুঙ্গি খুলে যাবার আশঙ্কা তৈরি হয়েছে!’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App