×

জাতীয়

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ৫০ লাখ টাকা দিলো শক্তি ফাউন্ডেশন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৬ পিএম

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ৫০ লাখ টাকা দিলো শক্তি ফাউন্ডেশন

ছবি: সংগৃহীত

শক্তি ফাউন্ডেশন সম্প্রতি দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের সবচেয়ে ক্ষতিগ্রস্ত ৫টি বন্যাদুর্গত জেলার অসহায় মানুষদের সহায়তা দিয়ে পাশে থেকেছে। সংস্থাটি বন্যা শুরু হওয়ার পর থেকেই ১ কোটি টাকার ত্রাণ কার্যক্রম হাতে নিয়েছে। এই কার্যক্রমের আওতায় ১০ হাজারের বেশি পরিবারের মাঝে সহায়তা, মোবাইল ক্লিনিকের মাধ্যমে ৫,৬৩০ জন মহিলা ও শিশুসহ অন্যান্যদের জরুরি স্বাস্থ্যসেবা এবং ৩৩২ জন দুর্গত মানুষকে আশ্রয় প্রদান করেছে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর বন্যা পরবর্তীকালীন পুর্নবাসনের জন্য শক্তি ফাউন্ডেশনের পক্ষ থেকে কর্মীদের ১ দিনের বেতনের সমপরিমাণ অর্থ ৫০ লাখ টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করা হয়। শক্তি ফাউন্ডেশনের কর্মকর্তারা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর প্রতীক ফারুক ই আজমের হাতে চেকটি তুলে দেন।

এ প্রসঙ্গে শক্তি ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক ইমরান আহমেদ বলেন, দেশের দুর্গত জনগণের পাশে থাকার উদ্দেশ্যে ১ দিনের বেতন প্রদানের জন্য শক্তি ফাউন্ডেশনের সব কর্মীকে ধন্যবাদ জানাই। দেশ পুনর্গঠনে এবং বন্যার্তদের পুনর্বাসনে প্রধান উপদেষ্টা ও অন্তর্বতী সরকারের সঙ্গে একযোগে কাজ করবে শক্তি ফাউন্ডেশন।


টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App