×

জাতীয়

হারানো এনআইডি তোলা নিয়ে সুখবর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ০৮:০৫ পিএম

হারানো এনআইডি তোলা নিয়ে সুখবর

ছবি : সংগৃহীত

হারানো জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নতুন করে তুলতে আর লাগবে না সাধারণ ডায়রির (জিডি) কপি। আগামী এক সপ্তাহ পর ডিজির কপি ছাড়া সরাসরি অনলাইন থেকে হারানো এনআইডি পুনঃমুদ্রণ করা যাবে। এক্ষেত্রে বিকাশ থেকে অনলাইনে নির্দিষ্ট ফি জমা দিলেই কার্ড তোলা যাবে বলে জানিয়েছেন এনআইডির সিস্টেম এনালিস্ট প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম।

তিনি বলেন, আমরা বর্তমানে সফটওয়্যারের কাজ করছি। আগামী এক সপ্তাহ পর জিডির কপি ছাড়াই সরাসরি অনলাইন থেকে এনআইডি তোলা যাবে। এই প্রস্তাবটি সচিব স্যার অনুমোদনের পর এনআইডি উইং থেকে উদ্যোগ নেয়া হয়েছে।

কর্মকর্তারা জানান, এনআইডি সেবাকে সহজ করার জন্য নীতিগত সিদ্ধান্তের আলোকে এই উদ্যোগ নেয়া হয়েছে। এর ফলে জাতীয় পরিচয়পত্র পুনঃমুদ্রণের ক্ষেত্রে সেবা গ্রহীতাদের জিডির কপি দেয়ার নির্দেশনা উঠে যাবে। কারণ জিডি করতে সেবা গ্রহীতাদের অনেক ভোগান্তির শিকার হতে হয়। মূলত এজন্যই এমন উদ্যোগ নেয়া হয়েছে।

আরো পড়ুন : গ্রামীণ ব্যাংক কেন কর অব্যাহতি পেলো, জানালো এনবিআর

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App