×

জাতীয়

বিএসএফের সঙ্গে বৈঠক নিয়ে যে ব্যাখ্যা দিলো বিজিবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৪, ১১:০৪ পিএম

বিএসএফের সঙ্গে বৈঠক নিয়ে যে ব্যাখ্যা দিলো বিজিবি

ছবি: সংগৃহীত

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে বিজিবি। শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। 

এতে বলা হয়, সম্প্রতি কিছু গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে যে, চলতি বছর বিজিবি এবং বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন হচ্ছে না। বিষয়টি বিজিবির নজরে এসেছে। ওই সংবাদটি অনেকের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে।

এ প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, গত নভেম্বর মাসে ভারতে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে উভয় দেশের সম্মিলিত সিদ্ধান্ত ও সমন্বয়ের মাধ্যমে সম্মেলনটি ৩ মাস পিছিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে পুনঃনির্ধারণ করা হয়েছে।

এতে আরো জানানো হয়, এ বিষয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীই সম্মেলনের গুরুত্ব সম্পর্কে অবগত রয়েছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি প্রক্রিয়া চলমান রয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App