×

জাতীয়

জাতীয় ঈদগাহ প্রস্তুত, ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২৫, ০৫:০৯ পিএম

জাতীয় ঈদগাহ প্রস্তুত, ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

শনিবার (৭ জুন) সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ছবি : সংগৃহীত

রাজধানীর জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাতের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী শনিবার (৭ জুন) সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক।

জাতীয় ঈদগাহ ময়দানে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। তবে আবহাওয়া প্রতিকূল হলে বিকল্প ব্যবস্থা হিসেবে বায়তুল মোকাররম মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক শাহজাহান মিয়া।

বৃহস্পতিবার (৫ জুন) সকালে জাতীয় ঈদগাহ পরিদর্শনের পর তিনি প্রস্তুতির বিভিন্ন দিক সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

তিনি বলেন, বর্ষাকাল বিবেচনায় রেখে সব ধরনের পূর্ব প্রস্তুতি নেওয়া হয়েছে। সামিয়ানার ওপর ত্রিপাল দিয়ে ঢেকে রাখা হয়েছে, যাতে বৃষ্টির সময়ও নামাজ পড়তে অসুবিধা না হয়। ঈদগাহ মাঠের উন্নত ড্রেনেজ ব্যবস্থার কারণে পানি জমার সম্ভাবনা নেই।

আরো পড়ুন : বাজারে গরুর দাম কম কেন, কারণ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

নামাজ আদায়কারী মুসল্লিদের জন্য নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ও সেবা ব্যবস্থা, যেমন— প্রায় ৩৫ হাজার মুসল্লির জন্য বিশাল আয়োজনে ঈদ জামাতের আয়োজন, ভিআইপি ব্লকে একসঙ্গে ২৫০ জনের নামাজের ব্যবস্থা, পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, র‌্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন, অজু, পয়ঃনিষ্কাশন ও সুপেয় পানির সুব্যবস্থা, মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা, পৃথক প্রবেশ ও প্রস্থান গেট, নারী মুসল্লির জন্য পৃথক ব্লকে নামাজের ব্যবস্থা ও পৃথক প্রবেশপথ।

এছাড়া, ঈদ উপলক্ষে নগরবাসীর কোরবানির পশু ক্রয়-বিক্রয়ের সুবিধার্থে ৮টি স্থানে অস্থায়ী হাট স্থাপন করা হয়েছে। এসব হাটে থাকবে পরিচ্ছন্নতা কর্মী, পুলিশ, এটিএম বুথ, পশু চিকিৎসা সেবা ও মেডিকেল টিম। হাট শেষ হওয়ার পরপরই দ্রুত পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে বলে জানান শাহজাহান মিয়া।

তিনি আশা প্রকাশ করে জানান, সুষ্ঠু ব্যবস্থাপনা ও সবার সহযোগিতায় রাজধানীবাসী শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করতে পারবে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App