×

জাতীয়

ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন, এ নিয়ে সন্দেহ নেই: শফিকুল আলম

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ১১:৩৫ পিএম

ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন, এ নিয়ে সন্দেহ নেই: শফিকুল আলম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সরকার প্রধানের ঘোষণা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নিয়ে কোনো সন্দেহ নেই। নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে কাজ শুরু করেছে। যারা সন্দেহের বীজ বপন করছেন, তাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

শুক্রবার মাগুরা শহরের ঢাকা রোড এলাকায় জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মৃতিস্তম্ভ পরিদর্শন ও ছাত্রদল নেতা শহীদ মেহেদী হাসান রাব্বির কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, সরকার ইতিমধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করে দিয়েছে। বর্ষাকাল শেষে মানুষের মাঝে নির্বাচনী আমেজ তৈরি হবে, যা এক ধরনের আনন্দ ও উৎসবের পরিবেশ সৃষ্টি করবে। তিনি বলেন, ‘নতুন বাংলাদেশ গড়ে উঠেছে এসব আত্মত্যাগের মাধ্যমে। তফসিল ঘোষণার পর প্রার্থীরা মানুষের কাছে যাবেন, কথা বলবেন, তখনই মানুষের মনে সত্যিকারের নির্বাচনী উৎসাহ তৈরি হবে। এতে সব সন্দেহ দূর হয়ে যাবে।

তিনি জানান, নির্বাচন কমিশন ফেব্রুয়ারির নির্ধারিত সময় ধরে প্রস্তুতি নিচ্ছে এবং সরকার সুষ্ঠু নির্বাচন আয়োজনের সব ধরনের প্রস্তুতি রেখেছে। বর্ষা শেষে সারাদেশে নির্বাচন নিয়ে আলোচনা, উৎসাহ ও আগ্রহ আরও বাড়বে। এসময় ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে নিহত ছাত্রদল নেতা মেহেদী হাসান রাব্বি ও হক আল আমীনের কবরেও শ্রদ্ধা নিবেদন করেন শফিকুল আলম।

তিনি আরও বলেন, আমি ছুটি পেয়ে এসেছি, পর্যায়ক্রমে আরও আট শহীদের কবর জিয়ারত করব। নতুন বাংলাদেশ গঠনে এসব শহীদের অবদান অনস্বীকার্য, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা বদ্ধপরিকর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App