মির্জা ফখরুল
বিএনপি যা বলে বাস্তবে তা করে
কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৮ পিএম
ছবি: সংগৃহীত
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপনারা ভোটকেন্দ্র পাহারা দেবেন, কেউ যেন গোলমাল করতে না পারে। যেন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই মিলে ভোট দিতে পারে।
রোববার ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কাজীপাড়ায় নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আমি মনে করি এবারের নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না। এবার মানুষ জেগেছে, ভোট এবার দেবেই। এবার আমরা ভোট দেবোই। কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ।
মির্জা ফখরুল বলেন, বিএনপি যা বলে বাস্তবে তা করে। বিএনপি নির্বাচিত হলে কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ব্যাংক ঋণ মাফ করা হবে। মায়েদের কৃষি কার্ড দেওয়া হবে, কৃষকদের কৃষি কার্ড দেওয়া হবে যার মাধ্যমে বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। এছাড়াও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যেসব মা এনজিও থেকে ঋণ দিয়েছেন সেসব শোধ করার ব্যবস্থা করবে আমাদের সরকার। কারণ মানুষ ঋণমুক্ত হলে উন্নতি করতে পারবে।
পথসভায় জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আল মামুন, ইউনিয়ন বিএনপির ওর্য়াড বেলাল হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
