×

জাতীয়

ঢাকার কোন দুই আসন সবচেয়ে ঝুঁকিপূর্ণ- জানালো সেনাবাহিনী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৩ পিএম

ঢাকার কোন দুই আসন সবচেয়ে ঝুঁকিপূর্ণ- জানালো সেনাবাহিনী

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ ও ঢাকা-১৬ আসনকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলে অবিহিত করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর মিরপুর ক্যাম্প কমান্ডার লে. কর্নেল এস এম ফুয়াদ মাসরুর।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মিরপুরে ইনডোর স্টেডিয়ামে জাতীয় সংসদ নির্বাচন ঢাকা-১৪, ১৬ ও ১৮ আসনের সার্বিক নিরাপত্তা ও নির্বাচনের সামগ্রিক প্রস্তুতি নিয়ে এ কথা বলেন তিনি। 

ফুয়াদ মাসরুর বলেন, ঢাকা ১৪, ১৬ ও ১৮ আসনের মধ্যে ১৮ শতাংশ ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ। তবে এরমধ্যে ১৪ ও ১৬ আসন খুব বেশি ঝুঁকিপূর্ণ।

তিনি বলেন, ‘নিরাপত্তা নিশ্চিতে ভোটারদের নির্বিঘ্নে আসা-যাওয়ার বিষয়ে সজাগ রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। অধিক ঝুঁকিপূর্ণ, মধ্যম ও সাধারণ হিসেবে ভোটকেন্দ্র চিহ্নিত করে সে হিসেবেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

নির্বাচনকালীন পেশাদারি বজায় রেখে নিউজ কাভার করতে সাংবাদিকদের অনুরোধ জানিয়ে সেনাবাহিনীর এই ক্যাম্প কমান্ডার বলেন, ‘যেকোনো বিশৃঙ্খলা বা নাশকতার তথ্য পেলে তা প্রাথমিক যাচাই না করে উসকানি দেওয়া উচিত হবে না। নির্বাচনে প্রার্থীদের পাশাপাশি গণমাধ্যম কর্মীদেরও নিরাপত্তা দেবে সেনাবাহিনী।’

এর বাইরে সংবাদকর্মীদের কোথাও ঝুঁকি মনে হলে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে জানানোর অনুরোধও করেন ক্যাম্প লে. কর্নেল এস এম ফুয়াদ মাসরুর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

কুষ্টিয়া কারাগারে ফাঁস দিয়ে হাজতির আত্মহত্যা

কুষ্টিয়া কারাগারে ফাঁস দিয়ে হাজতির আত্মহত্যা

১৩০টি ভোট কেন্দ্রে সিসি ক্যামরার সাথে থাকছে পুলিশের বডিওর্ন ক্যামরা

চকরিয়ায় ভোট কেন্দ্রে কঠোর নিরাপত্তা ১৩০টি ভোট কেন্দ্রে সিসি ক্যামরার সাথে থাকছে পুলিশের বডিওর্ন ক্যামরা

মার্কিন ঘাঁটিতে আঘাতের হুমকি ইরানের

মার্কিন ঘাঁটিতে আঘাতের হুমকি ইরানের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App