×

জাতীয়

আজ বসুনিয়া দিবস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০১ পিএম

আজ বসুনিয়া দিবস

ছবি: সংগৃহীত

শিক্ষা ও গণতান্ত্রিক আন্দোলনের সাহসী যোদ্ধা রাউফুন বসুনিয়ার ৪২তম শাহাদাতবার্ষিকী আজ। 

১৯৮৫ সালের ১৩ ফেব্রুয়ারি স্বৈরাচারবিরোধী আন্দোলনে ছাত্র সংগ্রাম পরিষদের মিছিলে স্বৈরাচারী এরশাদ সরকারের লেলিয়ে দেওয়া এজেন্টের গুলিতে শহীদ হন তিনি। 

বসুনিয়া ছিলেন তৎকালীন জাতীয় ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ও সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক।

সেদিন বসুনিয়াকে হত্যার পর ‘এক বসুনিয়ার রক্ত থেকে লক্ষ বসুনিয়া জন্ম নেবে’ -এই শ্লোগান দেশের সর্বত্র বারুদের মত ছড়িয়ে পড়েছিল; বেগবান হয়ে উঠেছিল স্বৈরাচারবিরোধী আন্দোলন। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসীন হল সংলগ্ন গলির মুখে বসুনিয়ার পাথরে মোড়ানো প্রতীকৃতি এখনো স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনের সেই সময়কে প্রতিনিধিত্ব করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App