×

জাতীয়

কাল যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ১০:০৮ পিএম

কাল যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

ছবি: সংগৃহীত

সঞ্চালন লাইন স্থানান্তর ও উন্নয়নকাজের জন্য শনিবার (১৪ মার্চ) চাঁপাইনবাবগঞ্জ ও শেরপুরের বেশ কিছু এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (১৩ মার্চ) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নালিতাবাড়ী উপজেলার আবাসিক প্রকৌশলী আব্দুল মোমিন এবং নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী মো. জুলফিকার আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

আগামীকাল শনিবার বিদ্যুৎ উন্নয়নকাজের জন্য চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সকাল ৬টা থেকে দুপুর ১২টা এবং শেরপুরের দুটি উপজেলায় সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক এই অসুবিধার জন্য বিদ্যুৎ বিভাগ আন্তরিকভাবে দুঃখিত।

এ বিষয়ে নেসকোর শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী মো. জুলফিকার আলীর সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘এতদ্বারা নেসকো চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ দপ্তরের আওতাধীন সম্মানিত বিদ্যুৎ গ্রাহকগণের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক প্রশস্তকরণে শিবগঞ্জ ৩৩ কেভি লাইন স্থানান্তর কাজের জন্য শনিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সরকারি উন্নয়নমূলক কাজের স্বার্থে সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধের জন্য নেসকো কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।’

অন্যদিকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নালিতাবাড়ী উপজেলার আবাসিক প্রকৌশলী আব্দুল মোমিন জানিয়েছেন, ‘নালিতাবাড়ী-শেরপুর মহাসড়কের গাজীরখামার এলাকায় বিদ্যুতের ৩৩ কেভি লাইনের তার সরবরাহের জন্য শনিবার নালিতাবাড়ী ও নকলা উপজেলায় সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের জন্য প্রস্তুত ইসলামাবাদ

ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের জন্য প্রস্তুত ইসলামাবাদ

চব্বিশ ঘণ্টায় হাম উপসর্গে চারজনের মৃত্যু

চব্বিশ ঘণ্টায় হাম উপসর্গে চারজনের মৃত্যু

কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

শিরীন শারমিনের গ্রেপ্তার প্রক্রিয়া নিয়ে আসকের উদ্বেগ

শিরীন শারমিনের গ্রেপ্তার প্রক্রিয়া নিয়ে আসকের উদ্বেগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App