×

জাতীয়

ঈদে ফিরতি ট্রেনের ২য় দিনের টিকিট বিক্রি আজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৯:০৭ এএম

ঈদে ফিরতি ট্রেনের ২য় দিনের টিকিট বিক্রি আজ

ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর শেষে কর্মস্থলে ফেরা মানুষের জন্য অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।

শুক্রবার (১৩ মার্চ) সকাল ৮টা থেকে ঈদ শেষে ফেরত যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। এর ধারাবাহিকতায় শনিবার (১৪ মার্চ) সকাল ৮টা থেকে ফেরত ট্রেনযাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি শুরু হয়েছে।

নতুন সূচি অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। এরপর দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। বরাবরের মতো এবারও আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট সাত দিন আগে বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে।

রেলওয়ের ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, এর আগে ১৩ মার্চ বিক্রি করা হয়েছে ২৩ মার্চের টিকিট।

আরো পড়ুন : সপ্তাহজুড়ে ৮ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

পরবর্তী সূচি অনুযায়ী, ২৫ মার্চের টিকিট বিক্রি হবে ১৫ মার্চ, ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ বিক্রি করা হবে। এছাড়া চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

যাত্রীদের জন্য কিছু নির্দিষ্ট শর্তও নির্ধারণ করেছে বাংলাদেশ রেলওয়ে। একজন যাত্রী ঈদযাত্রার অগ্রিম টিকিট মাত্র একবার কিনতে পারবেন এবং সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করতে পারবেন। কেনা টিকিট ফেরত দেওয়া যাবে না।

তবে যাত্রীদের সুবিধার জন্য নন-এসি কোচের ২৫ শতাংশ আসন দাঁড়িয়ে ভ্রমণের জন্য বরাদ্দ রাখা হয়েছে। এসব টিকিট যাত্রা শুরুর আগে সংশ্লিষ্ট প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের জন্য প্রস্তুত ইসলামাবাদ

ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের জন্য প্রস্তুত ইসলামাবাদ

চব্বিশ ঘণ্টায় হাম উপসর্গে চারজনের মৃত্যু

চব্বিশ ঘণ্টায় হাম উপসর্গে চারজনের মৃত্যু

কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

শিরীন শারমিনের গ্রেপ্তার প্রক্রিয়া নিয়ে আসকের উদ্বেগ

শিরীন শারমিনের গ্রেপ্তার প্রক্রিয়া নিয়ে আসকের উদ্বেগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App