ত্রয়োদশ জাতীয় সংসদের ২য় দিনের অধিবেশন শুরু
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ১১:৩১ এএম
ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়েছে। রোববার (১৫ মার্চ) সকাল ১১টায় সংসদ ভবনের অধিবেশন কক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।
সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী এ অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। শনিবার (১৪ মার্চ) অনুষ্ঠিত ওই বৈঠকে অধিবেশনের সময়সূচি নির্ধারণ করা হয়।
এই অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা অনুষ্ঠিত হবে। রোববার থেকেই রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের বিষয়ে আলোচনা শুরু হয়েছে।
এর আগে গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল। পরে তা রোববার পর্যন্ত মুলতবি করা হয়েছিল।
আরো পড়ুন : ‘সামান্তারা বিক্রি হয়’ প্রসঙ্গে মন্তব্যে শাহরিয়ারকে ক্ষমা চাইতে বলল এনসিপি
