×

জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ১২:২০ পিএম

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত

সংবিধান অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিষয়টি এখনও উচ্চ আদালতে বিচারাধীন। আইনগতভাবে এটি কার্যকর হলে দেখা যাবে।

রোববার (১৫ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের শুরুতে সংসদে প্রবেশের আগে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন, সংবিধান সংস্কার পরিষদের নয়। সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই। স্পিকার ও ডেপুটি স্পিকার দল থেকে পদত্যাগ করেছেন যাতে নিরপেক্ষতা বজায় থাকে।

তিনি জানান, সাংবিধানিকভাবে সংশ্লিষ্ট কোনো পরিষদের অস্তিত্ব নেই। যদি গণভোটের রায় অনুসারে তা সংবিধানে অন্তর্ভুক্ত করতে হয়, প্রথমে সংশোধনী প্রক্রিয়া প্রয়োজন হবে। এরপরই সংসদে আলোচনা ও শপথ গ্রহণের বিষয়টি সম্ভব হবে।

আরো পড়ুন : সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনের হুঁশিয়ারি

জুলাই জাতীয় সনদের সংবিধান-সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ দেখা দিয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য রোববারের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার দাবি জানিয়েছে। তারা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যদি অধিবেশন না ডাকা হয়, তাহলে তারা রাজপথে আন্দোলনে যাবে। অন্যদিকে সরকারি দল বিএনপি জানিয়েছে, সংবিধান সংস্কার পরিষদ বিষয়টি সংসদে আলোচনা হতে পারে।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী, আজই সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার শেষ দিন। নির্বাচনে জয়ীদের একই দিনে দুটি শপথ গ্রহণের কথা, একটি সংসদ সদস্য হিসেবে, আরেকটি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে।

গত ১৭ ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। ওই দিনে সংসদ সচিবালয় দুটি শপথ গ্রহণের প্রস্তুতি রেখেছিল। জামায়াতে ইসলামী, এনসিপিসহ অন্যান্য বিরোধী দলের সদস্যরা উভয় শপথ গ্রহণ করেছেন। তবে বিএনপি থেকে নির্বাচিতরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেননি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অতিথিরা যেতেই ফাঁকা ভূমি সেবা মেলার স্টল

নামমাত্র ভূমি সেবা মেলা অতিথিরা যেতেই ফাঁকা ভূমি সেবা মেলার স্টল

কুরবানির পর হামের টিকার দ্বিতীয় ধাপের ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী

কুরবানির পর হামের টিকার দ্বিতীয় ধাপের ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী

ওয়াহাব আকন্দকে মন্ত্রী হিসেবে দেখতে চান তৃণমূল

ওয়াহাব আকন্দকে মন্ত্রী হিসেবে দেখতে চান তৃণমূল

ট্রেনের ছাদে লুকিয়ে রাখা স্কুল ব্যাগে মিলল গাঁজা

ট্রেনের ছাদে লুকিয়ে রাখা স্কুল ব্যাগে মিলল গাঁজা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App