×

জাতীয়

সংসদের সাউন্ড সিস্টেম নিয়ে শাহজাহান চৌধুরীর ‘লুটপাটের’ অভিযোগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০২:৪০ পিএম

সংসদের সাউন্ড সিস্টেম নিয়ে শাহজাহান চৌধুরীর ‘লুটপাটের’ অভিযোগ

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের নতুন সাউন্ড সিস্টেম ও হেডফোন ঘিরে লুটপাটের অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

রোববার (১৫ মার্চ) সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, সংসদ সদস্যদের জন্য দেওয়া হেডফোন ব্যবস্থাটি অপ্রয়োজনীয় এবং এর মাধ্যমে বাজেটের অর্থ অপচয় করা হয়েছে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে শাহজাহান চৌধুরী হেডফোন দেখিয়ে বলেন, ‘এখন এত বড় বোঝা। এটা মনে হয় একটা বাজেট করেছিল, আর ওখান থেকে লুটপাট বাহিনীরা একটা বিল করে খাওয়ার জন্য এ ব্যবস্থাটা করেছেন।’

জামায়াতের এই সংসদ সদস্য বলেন, অতীতের সংসদ অধিবেশনগুলোতে এ ধরনের ভারী হেডফোন ছাড়াই কার্যক্রম পরিচালিত হয়েছে।

তিনি বলেন, ‘আমরা তো আরও দুইবার সংসদে এসেছি, আপনিও এসেছেন। কিন্তু এত বড় একটা বোঝা মাথার ওপর দিয়ে এক-দুই ঘণ্টা বসা সবার জন্য কষ্টকর হচ্ছে।’

চট্টগ্রাম-১৪ আসনের এমপি শাহজাহান চৌধুরী এর আগে ১৯৯১ ও ২০০১ সালের সংসদ নির্বাচনে জয় পেয়েছিলেন।

শাহজাহান চৌধুরী বলেন, ১৯৯১ সালের সংসদ এবং ২০০১ সালে চারদলীয় জোট সরকারের সময়ও এমন হেডফোন ছাড়াই সংসদ পরিচালনা করা হয়েছিল।

‘এত বড় বোঝার দরকার নেই। একটা সাধারণ হেডফোন দিলেই আমরা শুনতে পারি। অথবা হেডফোন ছাড়াই সংসদের সাউন্ড সিস্টেম আধুনিক করলে আরও ভালো হয়।’

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনও সাউন্ড সিস্টেম নিয়ে অভিযোগ ওঠে।

গত বৃহস্পতিবার বিরতির পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠক শুরু হলে সংসদ কক্ষে মাইক্রোফোনে বিভ্রাট দেখা দেয়।

সেই সময় স্পিকার কিছুক্ষণ হ্যান্ডমাইক ব্যবহার করে অধিবেশন পরিচালনা করেন এবং পরে প্রায় ২০ মিনিটের জন্য অধিবেশন মুলতবি করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নদীতে গোসল করতে নেমে নিখোঁজ মাদ্রাসা ছাত্র

নদীতে গোসল করতে নেমে নিখোঁজ মাদ্রাসা ছাত্র

বন্ধুকে হত্যা করল অপর বন্ধু

বন্ধুকে হত্যা করল অপর বন্ধু

জুয়া-মাদকবিরোধী অবস্থানের জেরে অপপ্রচারের শিকার সমাজসেবক ফারুক

জুয়া-মাদকবিরোধী অবস্থানের জেরে অপপ্রচারের শিকার সমাজসেবক ফারুক

হাতিয়ায় বজ্রপাতে কিশোরের মৃত্যু

হাতিয়ায় বজ্রপাতে কিশোরের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App