×

জাতীয়

রাশিয়ার রাষ্ট্রদূত- পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৭:২৫ পিএম

রাশিয়ার রাষ্ট্রদূত- পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

ছবি: সংগৃহীত

দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনার লক্ষ্যে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন।

রোববার (১৫ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এই বৈঠকে নবনিযুক্ত প্রতিমন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য উষ্ণ অভিনন্দন জানান রুশ রাষ্ট্রদূত এবং দুই দেশের সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার ঐতিহাসিক ও দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন যে, বর্তমানে দুই দেশের মধ্যে জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা এবং দক্ষ অভিবাসন ক্ষেত্রে অংশীদারিত্বের পরিধি ক্রমশ বিস্তৃত হচ্ছে।

রুশ রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে তাঁর দেশের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। একইসঙ্গে আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের নিরবচ্ছিন্ন ও কার্যকর সম্পৃক্ততার প্রশংসা করেন তিনি।

বৈঠকের এক পর্যায়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২০২৬-২০২৭ মেয়াদের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বে বাংলাদেশের প্রার্থিতার বিষয়টি তুলে ধরেন এবং এক্ষেত্রে রাশিয়ার সক্রিয় সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একাত্তরের গণহত্যার বিচার দাবিতে বাংলাদেশের পাশে ভারত

একাত্তরের গণহত্যার বিচার দাবিতে বাংলাদেশের পাশে ভারত

সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, আহত ১২

সৌদিতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, আহত ১২

দুপুরের মধ্যে ১৫ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

দুপুরের মধ্যে ১৫ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

কালবৈশাখী: দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল বন্ধ

কালবৈশাখী: দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল বন্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App