×

জাতীয়

পুলিশের ৬ এডিসি ও ৩ এসিকে বদলি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৮:০৭ পিএম

পুলিশের ৬ এডিসি ও ৩ এসিকে বদলি

ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রশাসনিক কাঠামোতে রদবদল আনা হয়েছে। জনস্বার্থে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার ছয়জন এবং সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার তিনজন কর্মকর্তাকে বিভিন্ন বিভাগে বদলি করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) ডিএমপি কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

বদলি কর্মকর্তারা হলেন- ডেমরা জোনের এডিসি মো. আকরামুল হাসানকে ওয়ারী বিভাগের এডিসি (সেকেন্ড ইন কমান্ড) হিসেবে পদায়ন করা হয়েছে। উত্তরা জোনের এডিসি আহম্মদ আলীকে উত্তরা বিভাগের এডিসি (সেকেন্ড ইন কমান্ড) এবং রমনা জোনের এডিসি মীর আসাদুজ্জামানকে রমনা বিভাগের এডিসি (সেকেন্ড ইন কমান্ড) করা হয়েছে।

এ ছাড়া তেজগাঁও শিল্পাঞ্চলের এসি রব্বানী হোসেন পদোন্নতি পেয়ে রমনা জোনের এডিসি হয়েছেন।

খিলগাঁও বিভাগের এসি মু. আল. আমিন সরকার পদোন্নতি পেয়ে উত্তরা জোনের এডিসি এবং সবুজবাগ জোনের এসি মীর মুহসীন মাসুদ রানাকে পদোন্নতি দিয়ে ডেমরা জোনের এডিসি করা হয়েছে।

অপর এক আদেশে ডিএমপির গোয়েন্দা বিভাগের (সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ দক্ষিণ) এসি মো. আতাহারুল ইসলাম তালুকদারকে তেজগাঁও বিভাগে পদায়ন করা হয়েছে। মিরপুর এসি (পেট্রোল) মো. আসলাম সাগরকে এসি মোহাম্মদপুর জোন (ট্রাফিক) এবং এসি মোহাম্মদপুর জোন (ট্রাফিক) মির্জা মো. সাইজুদ্দিনকে ট্রাফিক কোতোয়ালি জোনে পদায়ন করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শরীয়তপুর ও ফরিদপুরে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল

শরীয়তপুর ও ফরিদপুরে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল

হত্যার লোমহর্ষক বিবরণ জানালো র‌্যাব

মুগদায় প্রবাসীর খণ্ডিত মরদেহ হত্যার লোমহর্ষক বিবরণ জানালো র‌্যাব

ভারতে পাচার হওয়া দুই নারীকে বেনাপোল দিয়ে ফেরত

ভারতে পাচার হওয়া দুই নারীকে বেনাপোল দিয়ে ফেরত

বিশ্ব রেকর্ড গড়ে বাংলাদেশকে হারাতে চায় পাকিস্তান

বিশ্ব রেকর্ড গড়ে বাংলাদেশকে হারাতে চায় পাকিস্তান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App