×

জাতীয়

মালদ্বীপে আগুনে পুড়ে নিহত একজনের মরদেহ দেশে পৌঁছেছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৯:৫০ এএম

মালদ্বীপে আগুনে পুড়ে নিহত একজনের মরদেহ দেশে পৌঁছেছে

ছবি: সংগৃহীত

মালদ্বীপে আগুনে নিহত পাঁচ প্রবাসীর মধ্যে এক ব্যক্তির লাশ বাংলাদেশে পৌঁছেছে। তার লাশ স্বজনের কাছে হস্তান্তরও করা হয়েছে। 

রোববার (১৫ মার্চ) মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানিয়েছে।

হাইকমিশন জানায়, মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত সদর আলীর লাশ হাইকমিশনের সহযোগিতায় ঢাকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসময় পরিবারের সদস্য, পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বৃহস্প‌তিবার রাতে মালদ্বী‌পের রাজধানী মালে থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত ডিগুরাহ দ্বীপে একটি গেস্ট হাউসে অগ্নিকাণ্ডে পাঁচ প্রবাসী বাংলাদেশি মৃত্যুবরণ করেন। আরও দুজন গুরুতর আহত হন।

এ দুর্ঘটনায় গেস্ট হাউসের ভেতর থেকে মোট সাতজনকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।

আরো পড়ুন: মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শরীয়তপুর ও ফরিদপুরে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল

শরীয়তপুর ও ফরিদপুরে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল

হত্যার লোমহর্ষক বিবরণ জানালো র‌্যাব

মুগদায় প্রবাসীর খণ্ডিত মরদেহ হত্যার লোমহর্ষক বিবরণ জানালো র‌্যাব

ভারতে পাচার হওয়া দুই নারীকে বেনাপোল দিয়ে ফেরত

ভারতে পাচার হওয়া দুই নারীকে বেনাপোল দিয়ে ফেরত

বিশ্ব রেকর্ড গড়ে বাংলাদেশকে হারাতে চায় পাকিস্তান

বিশ্ব রেকর্ড গড়ে বাংলাদেশকে হারাতে চায় পাকিস্তান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App