×

জাতীয়

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে ৫ বাংলাদেশির প্রাণ গেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০২:১৬ পিএম

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে ৫ বাংলাদেশির প্রাণ গেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

‘মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি নাগরিক প্রাণ হারিয়েছেন। চলমান পরিস্থিতিতে ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরানো হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় পর্যায়ক্রমে আরও বাংলাদেশিদের দেশে ফেরানো হবে।’

সৌদি আরবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশারফ হোসেনের মরদেহ শুক্রবার (২০ মার্চ) দেশে আসে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধে এ পর্যন্ত আমরা পাাঁচজন বাংলাদেশি ভাইকে হারিয়েছি। আমরা সবার পাশে আছি। বর্তমানে যুদ্ধাবস্থায় দেশগুলোতে বাংলাদেশি ভাই-বোনরা আছেন তাদের নিরাপত্তার জন্য আমাদের সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যুদ্ধাবস্থায় বাংলাদেশি নাগরিকদের সুরক্ষিত রাখা আমাদের অগ্রাধিকার। তাদের সুরক্ষা করার জন্য আমরা যা যা করার করব।

তিনি বলেন, আমাদের মিশনগুলো বাংলাদেশি নাগরিকদের সঙ্গে যোগাযোগ করছে। তারা যেন ভালোভাবে থাকতে পারে সেটা দেখার চেষ্টা করছে। আমরা আশা করব, এই যুদ্ধাবস্থার অবসান ঘটবে। বাংলাদেশ চায়, এই যুদ্ধাবস্থার অবসান ঘটুক। বাংলাদেশ চায় কূটনীতি এবং আলোচনার মধ্য দিয়ে এই সমস্যার সমাধান হোক।

ইরান থেকে ১৮৬ বাংলাদেশি নাগরিককে আজারবাইজান হয়ে দেশে ফেরানো হচ্ছে। দেশটি এবং মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো থেকে বাংলাদেশিদের ফেরোনা নিয়ে সরকারের অবস্থান জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে আনা হবে। আমাদের প্রস্তুতি আছে। যারা ফেরত আসতে চায় আমরা তাদের ফেরত নিয়ে আসব, আর এটা পরিস্থিতি অনুযায়ী আমরা করব। আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো প্রস্তুত আছে।

এদিকে, বাংলাদেশ দূতাবাসের সহায়তায় গালফ এয়ারলাইন্সের বিশেষ চার্টার্ড ফ্লাইটে বাহরাইন থেকে ২৮২ প্রবাসী বাংলাদেশি দেশের পথে রওনা হয়েছেন।

শুক্রবার (২০ মার্চ) এ তথ্য জানিয়েছে বাহরাইনের মানামার বাংলাদেশ দূতাবাস।

দূতাবাস জানায়, বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এই বিশেষ ফ্লাইট আজ সকাল ৯টায় বাহরাইন থেকে দাম্মাম হয়ে ঢাকা যাত্রা শুরু করেছে। ফ্লাইটের যাত্রীরা মূলত বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।

ফ্লাইটের আগে প্রবাসীদের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার। তিনি গলফ এয়ারলাইন্সের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং প্রবাসী যাত্রীদের যাত্রার জন্য শুভকামনা জানান।

এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় গল্ডেন টিউলিপ হোটেলে, যেখানে প্রবাসীরা রাষ্ট্রদূতের সঙ্গে মতবিনিময় করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঈদ উপলক্ষে বর্ণীল সাজে সজ্জিত পাহাড় রাণী খাগড়াছড়ি

ঈদ উপলক্ষে বর্ণীল সাজে সজ্জিত পাহাড় রাণী খাগড়াছড়ি

সংসদের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল ৮টায়

সংসদের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল ৮টায়

লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

নিখোঁজের পর প্রতিবেশীর চুলায় মিললো শিশুর লাশ

নিখোঁজের পর প্রতিবেশীর চুলায় মিললো শিশুর লাশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App