×

ঢাকা

চাঁদা না পেয়ে প্রবাসীর বাড়িতে হামলা-ভাঙচুর, ৪৫ লাখ টাকা লুট

Icon

আবদুস ছাত্তার, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৪:৩৫ পিএম

চাঁদা না পেয়ে প্রবাসীর বাড়িতে হামলা-ভাঙচুর, ৪৫ লাখ টাকা লুট

ছবি: ভোরের কাগজ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। এ সময় নগদ টাকা, স্বর্ণালংকার ও বিভিন্ন মূল্যবান সামগ্রীসহ ৪৫ লাখ টাকার মালপত্র লুট করে নিয়ে যাওয়া হয়। স্থানীয় সন্ত্রাসী আব্দুল জলিলসহ অজ্ঞাত ১২-১৫ জনের বিরুদ্ধে শুক্রবার দুপুরে প্রবাসীর স্ত্রী জাকিয়া বেগম সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

সোনারগাঁও থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের খাসেরগাঁও এলাকার বাসিন্দা আব্দুল জলিলের নেতৃত্বে গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে ১২-১৫ জনের একটি দল চর গোয়ালদী কোনাপাড়া এলাকায় মালয়েশিয়া প্রবাসী মহিউদ্দিনের বাড়িতে হামলা করে। এ সময় তারা বাড়ির প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে ভাঙচুর চালায়। পরে আলমারির চাবি ছিনিয়ে নিয়ে আলমারিতে থাকা ১৫ ভরি স্বর্ণ, নগদ ৫ লাখ টাকা, ল্যাপটপ, মোবাইল ফোন ও আইপ্যাডসহ প্রায় ৪৫ লাখ টাকার মালপত্র লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী জাকিয়া বেগমের দাবি, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তাদের কাছে চাঁদা দাবি করে আসছিলেন। দাবিকৃত চাঁদা না দেওয়ায় দেশীয় অস্ত্র রামদা, লোহার রড, চাপাতি ও ছুরি নিয়ে তাদের বাড়িতে হামলা চালানো হয়। হামলাকারীরা ঘরের আলমারির চাবি জোরপূর্বক নিয়ে নগদ ৫ লাখ টাকা ও আট ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। পরিবারের আরেক সদস্য সাবিয়া বেগমের আলমারিতে থাকা সাত ভরি আট আনা স্বর্ণালংকারও নিয়ে যাওয়া হয়। এছাড়া একটি ল্যাপটপ, চারটি স্মার্টফোন ও একটি আইপ্যাডসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করা হয়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ, তাদের স্বামী মালয়েশিয়ায় থাকেন। বাড়িতে কোনো পুরুষ না থাকার সুযোগে আব্দুল জলিলের নেতৃত্বে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করে আসছিলেন। টাকা না দেওয়ায় হামলার ঘটনা ঘটানো হয়েছে। হামলা ও লুটপাট শেষে চলে যাওয়ার সময় হামলাকারীরা একটি মোবাইল নম্বর লিখে দিয়ে আপসের জন্য যোগাযোগ করতে বলে। একই সঙ্গে মোটা অঙ্কের টাকা না দিলে পরিবারের সদস্যদের হত্যা ও বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

অভিযুক্ত আব্দুল জলিলের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। ক্ষুদে বার্তা দিয়েও সাড়া পাওয়া যায়নি।

এ বিষয়ে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, হামলা ও ভাঙচুরের ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শুভেন্দুই হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

শুভেন্দুই হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

চীন ও বাংলাদেশের মাঝে শিক্ষাই হবে সেতুবন্ধন

চীন ও বাংলাদেশের মাঝে শিক্ষাই হবে সেতুবন্ধন

ভারতকে সাহায্য করতে চাই, ফ্যাসিস্ট হাসিনাকে ফেরত দিন

রাশেদ প্রধান ভারতকে সাহায্য করতে চাই, ফ্যাসিস্ট হাসিনাকে ফেরত দিন

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে নিহত ৩, নিখোঁজ ২০

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে নিহত ৩, নিখোঁজ ২০

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App