×

জাতীয়

রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০২৬, ১১:১০ এএম

রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

রংপুরে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় জেলা মডেল মসজিদে এ প্রধান জামাত আদায় করা হয়।

ঈদের প্রধান জামাতে অংশ নেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক মুসল্লি।

জামাতে ইমামতি করেন কেরামতিয়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা বায়েজিদ হোসাইন। নামাজ শেষে খুতবা পাঠ করা হয় এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনার পাশাপাশি মুসলিম বিশ্বে দমন-পীড়ন বন্ধের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এর আগে সকাল ৮টায় রংপুর পুলিশ লাইন্স মাঠেও ঈদের একটি জামাত অনুষ্ঠিত হয়। একই সময়ে রংপুর নগরীর পাশাপাশি গঙ্গাচড়া, বদরগঞ্জ, তারাগঞ্জ, সদর, পীরগাছা, কাউনিয়া, মিঠাপুকুর ও পীরগঞ্জ উপজেলাসহ জেলার বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

ঈদুল ফিতর উপলক্ষে রংপুর সিটি কর্পোরেশন নগরীর সড়ক বিভাজকগুলো ‘ঈদ মোবারক’ লেখা পতাকা দিয়ে সজ্জিত করেছে। পাশাপাশি জেলা প্রশাসনের উদ্যোগে হাসপাতাল, কারাগার ও এতিমখানায় উন্নত খাবারের ব্যবস্থা করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঈদুল আজহায় সাত দিন ছুটি দিলো সরকার

ঈদুল আজহায় সাত দিন ছুটি দিলো সরকার

উত্তাল পদ্মায় বন্ধ ফেরি, ঘাটে আটকা শত শত যানবাহন

উত্তাল পদ্মায় বন্ধ ফেরি, ঘাটে আটকা শত শত যানবাহন

প্রথম আলো সম্পাদকসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করলো সেই ‘পাশা’

প্রথম আলো সম্পাদকসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করলো সেই ‘পাশা’

রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৫৩

রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৫৩

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App