×

জাতীয়

যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০২৬, ০৫:৪৭ পিএম

যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২১ মার্চ) সকালে আয়োজিত এই অনুষ্ঠানে কূটনীতিক, শিক্ষাবিদসহ নানা পেশার মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত রয়েছেন তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। নির্ধারিত সময়ের আগেই যমুনা প্রাঙ্গণে মানুষের ভিড় লক্ষ্য করা যায়, যা ঈদের আনন্দঘন পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।

এর আগে সকালে হাইকোর্ট প্রাঙ্গণের জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাতে ঈদের নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। নামাজ শেষে তারা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন। এরপর সকাল ১০টার দিকে যমুনায় অনুষ্ঠিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।

যমুনায় পৌঁছে প্রথমে কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পরে মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, আলেম-ওলামা, শিল্পী-সাহিত্যিক, উচ্চপদস্থ কর্মকর্তা এবং সর্বস্তরের সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শেষে পরিবারের সদস্যদের নিয়ে শেরেবাংলা নগরে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

উল্লেখ্য, দীর্ঘ প্রায় দেড় যুগ পর দেশে এটি তারেক রহমানের প্রথম ঈদ উদযাপন। এর আগে তিনি টানা ১৭ বছর লন্ডনে ঈদ পালন করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঈদুল আজহায় সাত দিন ছুটি দিলো সরকার

ঈদুল আজহায় সাত দিন ছুটি দিলো সরকার

উত্তাল পদ্মায় বন্ধ ফেরি, ঘাটে আটকা শত শত যানবাহন

উত্তাল পদ্মায় বন্ধ ফেরি, ঘাটে আটকা শত শত যানবাহন

প্রথম আলো সম্পাদকসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করলো সেই ‘পাশা’

প্রথম আলো সম্পাদকসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করলো সেই ‘পাশা’

রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৫৩

রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৫৩

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App