×

জাতীয়

সংসদে নিজেকে শহীদ পরিবারের সন্তান দাবি জামায়াত আমিরের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ০৬:৩৮ পিএম

সংসদে নিজেকে শহীদ পরিবারের সন্তান দাবি জামায়াত আমিরের

ছবি: সংগৃহীত

গণভোট ও জুলাই সনদ নিয়ে জাতীয় সংসদে আলোচনার শুরুতে নিজেকে শহীদ পরিবারের সন্তান হিসেবে দাবি করেছেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (৩১ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে তিনি এ দাবি করেন।

শফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার আজ ৫৪ বছর অতিক্রান্ত হয়েছে। এর মধ্যে অনেক সরকারই গঠিত হয়েছে এবং পরিবর্তন হয়েছে। মানুষের বিপুল প্রত্যাশার জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা যদি বলে থাকি, স্বাধীনতার পূর্ণ আকাঙ্ক্ষা এখনও বাস্তবায়িত হয় নাই।’

স্পিকারের উদ্দেশে তিনি বলেন, ‘আপনি একজন গর্বিত বীর মুক্তিযোদ্ধা, বীর বিক্রম। আমিও ক্ষুদ্র একটি শহীদ পরিবারের সন্তান। মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছিলেন, আমাদের পরিবারের কয়েকজনের রক্ত দিয়ে তাদের সঙ্গে শরিক হওয়ার সৌভাগ্য হয়েছে।’

প্রসঙ্গত, এর আগেও জামায়াতের আমির নিজেকে শহীদ পরিবারের সদস্য হিসেবে নিজেকে পরিচয় করিয়েছেন। তবে, জাতীয় সংসদে এবারই প্রথমবারের মতো এ দাবি করলেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পেট্রোল পাম্প ঘুরে তেল পাননি সংসদ সদস্য

পেট্রোল পাম্প ঘুরে তেল পাননি সংসদ সদস্য

বিমানঘাঁটি ব্যবহারে আমেরিকার অনুরোধ প্রত্যাখ্যান করলো রোম

বিমানঘাঁটি ব্যবহারে আমেরিকার অনুরোধ প্রত্যাখ্যান করলো রোম

সংরক্ষিত নারী আসনের ভোট নিয়ে ৬ এপ্রিল ‘কমিশন সভা’

সংরক্ষিত নারী আসনের ভোট নিয়ে ৬ এপ্রিল ‘কমিশন সভা’

এই সংবিধানে এত গাত্রদাহ কেন?

সংসদে আন্দালিব পার্থ এই সংবিধানে এত গাত্রদাহ কেন?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App