×

জাতীয়

ফুটপাত দখলমুক্ত করতে মিরপুরে ট্রাফিকের বিশেষ অভিযান

Icon

মাহফুজ খান

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ০৯:১৩ পিএম

ফুটপাত দখলমুক্ত করতে মিরপুরে ট্রাফিকের বিশেষ অভিযান

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে বিশেষ অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

বুধবার (১ এপ্রিল) ডিসি ট্রাফিক মিরপুর মোহাম্মদ ছানোয়ার হোসেন (পিপিএম-বার) এর দিকনির্দেশনায় এবং স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মঙ্গলবার শেওড়াপাড়া, কাজীপাড়া ও মিরপুর-১৪ ভাষানটেক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে ফুটপাতে অবৈধভাবে স্থাপিত দোকানপাট, দোকানের বর্ধিত অংশ ও বিভিন্ন মালামাল উচ্ছেদ করা হয়। ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে ৬টি দোকানকে মোট ৬৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন ট্রাফিক মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি), সহকারী পুলিশ কমিশনার (এসি) ট্রাফিক পল্লবী, এসি পেট্রোল পল্লবীসহ ট্রাফিক বিভাগ, থানা ও ফাঁড়ির অন্যান্য সদস্যরা।

ডিএমপি জানিয়েছে, নগরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংকটের মধ্যে তেলবাহী ট্রেন লাইনচ্যুত

সংকটের মধ্যে তেলবাহী ট্রেন লাইনচ্যুত

ইসরায়েলের ভুলে যুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র

ইসমাইল বাঘাই ইসরায়েলের ভুলে যুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র

তেহরানজুড়ে ‘ব্যাপক’ হামলার দাবি ইসরায়েলের

তেহরানজুড়ে ‘ব্যাপক’ হামলার দাবি ইসরায়েলের

নিরাপত্তা ইস্যুতে কার্যকর পথে ইউক্রেন ও উপসাগরীয় দেশগুলো

নিরাপত্তা ইস্যুতে কার্যকর পথে ইউক্রেন ও উপসাগরীয় দেশগুলো

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App