×

জাতীয়

নড়াইলে তিন মাসের শিশুকে গামছা পেঁচিয়ে হত্যায় আটক মা

Icon

শুভ সরকার,নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৪:০৭ পিএম

নড়াইলে তিন মাসের শিশুকে গামছা পেঁচিয়ে হত্যায় আটক মা

ছবি: নড়াইল প্রতিনিধি

নড়াইল সদর উপজেলায় নিজের ৩ মাস বয়সী শিশু সন্তানকে গলায় গামছা পেঁচিয়ে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মাকে গ্রেপ্তার করেছে নড়াইল সদর থানা পুলিশ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার শাহাবাদ ইউনিয়নের আলুকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওলি মিয়া।

পুলিশ ও নিহত শিশুর স্বজনরা জানায়, দেড় বছর আগে আলুকদিয়া গ্রামের খায়রুল বিশ্বাসের মেয়ে আরিফা খাতুনকে উপজেলার রামেশ্বরপুর গ্রামের কুয়েত প্রবাসী চান মানিক মোল্লা বিয়ে করেন। সন্তান জন্মের পর তিনি শ্বশুর বাড়িতেই ছিলেন। প্রায় ১ মাস আগে অভিযুক্ত মা আরিফা শিশু সন্তানকে নিয়ে বাবার বাড়ি বেড়াতে আসেন। বৃহস্পতিবার সকালে গলায় গামছা পেঁচিয়ে শিশু তাবাসুমকে তার মা হত্যা করেছে এমন একটি খবর ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত শিশু তাবাসুমের চাচা শামিম মোল্লা বলেন, বুধবার (৮ এপ্রিল) আমার ভাই কুয়েত থেকে আমাকে ফোন দিয়ে জানায় আজ তাবাসুমরা বাড়িতে যাবে। কিন্তু একই দিনে সকালে আলুকদিয়া থেকে ফোন দিয়ে জানায় আপনার ভাতিজিকে হত্যা করা হয়েছে। আমি এখানে এসে তার গলার দুইপাশে দাগ দেখতে পাই।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুজ্জামান বলেন,নড়াইল সদরের আলুকদিয়া গ্রামে তিন মাস বয়সের একটা শিশু যার নাম সাদিয়া নূর তাবাচ্ছুম।  খবর পেয়ে আমরা ঘটনা স্থলে যাই এবং মরদেহ উদ্ধার করে  প্রাথমিক ভাবে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছি ,তার মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে প্রেরণ করেছি এবং জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মাকে আটক করা হয়েছে। তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরান যুদ্ধের ‍জেরে  তেল-গ্যাস থেকে রাশিয়ার আয় দ্বিগুণ

ইরান যুদ্ধের ‍জেরে তেল-গ্যাস থেকে রাশিয়ার আয় দ্বিগুণ

হোয়াটসঅ্যাপ বিনিয়োগ ফাঁদে ৮৬ লাখ টাকা আত্মসাৎ, ২ জন গ্রেপ্তার

হোয়াটসঅ্যাপ বিনিয়োগ ফাঁদে ৮৬ লাখ টাকা আত্মসাৎ, ২ জন গ্রেপ্তার

জ্বালানিতে মাসে ৩ হাজার কোটি টাকা ভর্তুকি সরকারের

জ্বালানিতে মাসে ৩ হাজার কোটি টাকা ভর্তুকি সরকারের

‘বিচার বিভাগের জন্য আজ কালো দিন’

‘বিচার বিভাগের জন্য আজ কালো দিন’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App