×

জাতীয়

ঋষিজ আয়োজনে বর্ষবরণ উৎসব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ এএম

ঋষিজ আয়োজনে বর্ষবরণ উৎসব

শিশু পার্কের সামনে বৈশাখের অনুষ্ঠানে ঋষিজ শিল্পীগোষ্ঠীর সাবেক সভাপতি ও প্রায়ত গণসংগীতশিল্পী ফকির আলমগীর। ছবি : সংগৃহীত

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে স্বাগত জানাতে প্রতিবছরের মতো এবারও বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করেছে দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ঋষিজ শিল্পী গোষ্ঠী। ‘অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির বাংলাদেশ’ গড়ার প্রত্যয় নিয়ে আগামীকাল পহেলা বৈশাখের ভোরে এই উৎসব অনুষ্ঠিত হবে।

সোমবার (১৩ এপ্রিল) এক বার্তায় এ আয়োজনের কথা বলেন সংগঠনটির সাধারণ সম্পাদক সমর বড়ুয়া।

বার্তায় বলা হয়েছে, ঐতিহ্যের রং রূপ নিয়ে আসে পহেলা বৈশাখ। বাংলাদেশ এ দিন মেতে ওঠে উৎসব আয়োজনে। আবহমান বাংলার হাজার বছরের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্যের ধারাবাহিকতায় বাঙালি বরণ করে নতুন বছরকে। তাই সমগ্র জাতির সঙ্গে একাত্মতা ঘোষণা করে ঋষিজ শিল্পীগোষ্ঠী আগামী পহেলা বৈশাখ, ১৪৩৩ (১৪ এপ্রিল) শুক্রবার সকাল সাড়ে ৭টায় ভাসানী সড়কের শিশুপার্ক প্রাঙ্গণে ঐতিহ্যবাহী প্রভাতী সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বাংলা নববর্ষকে হৃদয়ের অর্ঘ্যে আবাহন জানাবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- বরেণ্য সংগীতশিল্পী খুরশীদ আলম ও রফিকুল আলম সভাপতিত্ব করবেন বেগম সুরাইয়া আলমগীর, সভাপতি, ঋষিজ শিল্পীগোষ্ঠী।

নববর্ষের বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন- দলীয় সংগীত-ঋষিজ শিল্পীগোষ্ঠী ও বহ্নিশিখা। দলীয় নৃত্য-স্পন্দন। একক আবৃত্তি-ঝর্ণা সরকার ও মাসুম আজিজুল বাশার। একক সংগীত পরিবেশনায় খুরশীদ আলম, রফিকুল আলম, আবু বকর সিদ্দিক, বিমান চন্দ্র বিশ্বাস, ফাহিম হোসেন চৌধুরী, সমড় বড়ুয়া, ফকির মাশুক আলমগীর, সোমা রায়, আবিদা রহমান সেতু, শান্তা সরকার, মালতি সরকার, বুলবুল, শামিম ছালাম, ফকির হাসান আলমগীর, দেলোয়ার হোসেন (বাউল) ও ফকির সিরাজ।

বার্তায় আরো বলা হয়েছে, আপনার বহুল প্রচারিত গণমাধ্যমে উক্ত অনুষ্ঠানটি প্রকাশ ও প্রচারের ব্যবস্থা করে বাধিত করবেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন ফকির সিরাজ, মাহফুজা আক্তার মিরা ও ফকির মিজানুর রহমান।

অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবেন চ্যানেল আই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক ক্লাবের মালিক হচ্ছেন সার্জিও রামোস

সাবেক ক্লাবের মালিক হচ্ছেন সার্জিও রামোস

অভিযানে মাদক ব্যবসায়ীকে ‘পিটিয়ে হত্যা’

অভিযানে মাদক ব্যবসায়ীকে ‘পিটিয়ে হত্যা’

‘গণভোটের রায় না মানলে সংকটে পড়বে দেশ’

শিশির মনির ‘গণভোটের রায় না মানলে সংকটে পড়বে দেশ’

২১ ঘণ্টার বৈঠকে যে কারণে ১২ বার ট্রাম্পকে ফোন করেছিলেন ভ্যান্স

২১ ঘণ্টার বৈঠকে যে কারণে ১২ বার ট্রাম্পকে ফোন করেছিলেন ভ্যান্স

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App