×

জাতীয়

‘অভিজ্ঞতা বিনিময়ে বাংলাদেশ-ভারত লাভবান হতে পারে’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৭:০১ পিএম

‘অভিজ্ঞতা বিনিময়ে বাংলাদেশ-ভারত লাভবান হতে পারে’

ছবি: সংগৃহীত

সংসদীয় তথ্য ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে উভয় দেশ কূটনৈতিকভাবে লাভবান হতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি। তিনি উল্লেখ করে বলেন, ভারতের লোকসভার সঙ্গে জাতীয় সংসদের প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় কার্যক্রম জোরদার করা গেলে সংসদীয় কার্যক্রম আরও কার্যকর হবে।

সোমবার (১৩ এপ্রিল) জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি’র সঙ্গে তার সংসদ ভবনস্থ কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মা সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। 

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি বলেন, সংসদ গণতন্ত্রের অন্যতম প্রধান ভিত্তি। সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে জনগণের প্রত্যাশা বাস্তবায়নে সরকার কাজ করছে। 

তিনি বলেন, সংসদীয় স্থায়ী কমিটিগুলোকে কার্যকর করার মাধ্যমে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব।

দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রসঙ্গে তিনি বলেন, ২০১৩ সালে বেগম খালেদা জিয়া প্রথম উচ্চকক্ষ প্রতিষ্ঠার ধারণা উত্থাপন করেন, যা পরবর্তীতে বিএনপির ৩১ দফায় অন্তর্ভুক্ত হয়। উচ্চকক্ষ সংসদীয় কার্যক্রমে ভারসাম্য আনতে সহায়ক হলেও এর সদস্যরা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায় বিষয়টি আরও আলোচনার দাবি রাখে।

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক উন্নয়নে সংসদীয় মৈত্রী গ্রুপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ডিজিটাল ও পেপারবিহীন ই-পার্লামেন্ট চালুকরণ, সংসদীয় কার্যক্রমে আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্সের ব্যবহার, সংসদীয় স্থায়ী কমিটির গুরুত্ব, গঠন ও কার্যক্রম, সংসদকে আরও জবাবদিহিকরণ, সংসদ সদস্যগণকে প্রশিক্ষণ ও মূল্যায়নে অংশগ্রহণ এবং সংসদীয় প্রতিনিধিদলের পারস্পরিক সফর বিনিময়ের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

সাক্ষাতকালে উভয় পক্ষ সীমান্ত ব্যবস্থাপনায় সুসম্পর্ক বজায় রাখা, চিকিৎসা সেবা সহজীকরণ এবং সংসদীয় গণতন্ত্রের উন্নয়নসহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে গুরুত্বসহকারে আলোচনা করেন।

এ সময় হাইকমিশনার ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানান এবং ভারত সরকারের পক্ষ থেকে বই ও শুভেচ্ছা স্মারক উপহার প্রদান করেন।

সাক্ষাতকালে ভারতীয় হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ শুরু সোয়া ৬টায়

রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ শুরু সোয়া ৬টায়

বৈশাখ: অসাম্প্রদায়িক চেতনার সার্বজনীন উৎসব

বৈশাখ: অসাম্প্রদায়িক চেতনার সার্বজনীন উৎসব

ঢাবির নতুন সহ–উপাচার্য অধ্যাপক আবদুস সালাম

ঢাবির নতুন সহ–উপাচার্য অধ্যাপক আবদুস সালাম

বর্ষবরণ উৎসবে রঙিন পাহাড়ি জনপদ খাগড়াছড়ি

বর্ষবরণ উৎসবে রঙিন পাহাড়ি জনপদ খাগড়াছড়ি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App