×

জাতীয়

ছায়ানট সভাপতি

সংস্কৃতির সব প্রকাশ যেন নির্বিঘ্ন হয়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০২:২০ পিএম

সংস্কৃতির সব প্রকাশ যেন নির্বিঘ্ন হয়

ছবি: সংগৃহীত

রমনার বটমূলে পহেলা বৈশাখ উপলক্ষে ছায়ানটের প্রভাতী অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি সারওয়ার আলী বলেছেন, এই দিনটি বাঙালির জাতিসত্তা প্রকাশের এক গুরুত্বপূর্ণ উপলক্ষ।

তার মতে, দীর্ঘ ছয় দশক ধরে এ দিনে মানুষ বিগত বছরের সব গ্লানি ভুলে নতুনভাবে ফিরে তাকায় এবং সংস্কৃতির সব প্রকাশ যেন নির্বিঘ্নে হতে পারে— এটাই কাম্য।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে রাজধানীর ছায়ানট আয়োজিত নববর্ষ বরণের অনুষ্ঠানে তিনি আরও বলেন, কিছু শক্তি বাংলার ঐতিহ্যবাহী গানকে তার শিকড় থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। 

তিনি চান, সমাজে এমন পরিবেশ থাকুক যেখানে সবাই ভয়হীনভাবে গান গাইতে ও মত প্রকাশ করতে পারে।

অতীতের বিভিন্ন সহিংস ঘটনার কথাও উল্লেখ করেন তিনি— যেমন ছায়ানট সংস্কৃতি ভবনে ভাঙচুর, সংবাদপত্র অফিসে অগ্নিসংযোগ এবং বাউলশিল্পীদের ওপর হামলা। একইসঙ্গে তিনি ২০০১ সালে রমনার বটমূলে ঘটে যাওয়া ঘটনাকেও স্মরণ করেন।

সারওয়ার আলী বর্তমান বিশ্ব পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে বলেন, বিভিন্ন আন্তর্জাতিক সংঘাতের কারণে পৃথিবী অস্থির হয়ে উঠেছে। তিনি স্বদেশে শান্তি, মতপ্রকাশের স্বাধীনতা এবং সংস্কৃতির নিরাপদ চর্চার আহ্বান জানান। অনুষ্ঠানের শুরু হয় ভোরে এবং জাতীয় সংগীতের মাধ্যমে সকাল সাড়ে ৮টার দিকে তা শেষ হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App