×

জাতীয়

হুইপ রুহুল কুদ্দুস

সাংবাদিকদের জীবনমান উন্নয়নে দশম ওয়েজ বোর্ড হওয়া দরকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৩:২৯ পিএম

সাংবাদিকদের জীবনমান উন্নয়নে দশম ওয়েজ বোর্ড হওয়া দরকার

ছবি : সংগৃহীত

সাংবাদিকদের জীবনমান উন্নয়নে গুরুত্ব দিয়ে জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, তাদের কল্যাণ ও জীবনযাত্রার মান বাড়াতে দ্রুত দশম ওয়েজ বোর্ড গঠন করা প্রয়োজন। তিনি উল্লেখ করেন, নবম ওয়েজ বোর্ড কার্যকর থাকলেও মালিকপক্ষের মামলার কারণে তা এখনো পুরোপুরি বাস্তবায়ন হয়নি। সাংবাদিকরা ভালো থাকলে দেশ ও গণতন্ত্রও শক্তিশালী হবে বলেও তিনি মন্তব্য করেন।

সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ হুইপ নূরুল ইসলাম মণি। এছাড়া অন্যান্য হুইপরাও উপস্থিত ছিলেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, গণমাধ্যমকে শিল্প হিসেবে ঘোষণা করে সরকারি গেজেট প্রকাশ করা হলেও বাস্তবে এখনো তা পূর্ণাঙ্গ শিল্পের মর্যাদা পায়নি। এর ফলে অনেক গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা নিয়মিত বেতন-ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন, যা দুঃখজনক।

তিনি আরও বলেন, সরকারি কর্মকর্তাদের মতো সাংবাদিকদের জন্যও নিয়মিত বেতন কাঠামো ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা প্রয়োজন।

হুইপ দুলু জানান, তিনি সবসময় সাংবাদিকদের নিজের মানুষ মনে করেন এবং চান না কোনো সাংবাদিক জীবনের শেষ সময়ে অর্থকষ্ট বা চিকিৎসার অভাবে কষ্টে দিন কাটান। এ সময় তিনি পেশাদার সাংবাদিকতার দীর্ঘ ঐতিহ্যের কথা তুলে ধরে নবীনদের অভিজ্ঞদের অনুসরণ করার আহ্বান জানান, যাতে সংসদীয় গণতন্ত্র আরও শক্তিশালী হয়।

তিনি আরও বলেন, দেশে সাম্প্রতিক সময়ে সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে, যা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই ধারা ধরে রাখতে সাংবাদিকদের সক্রিয় ভূমিকা প্রয়োজন। পাশাপাশি সাংবাদিকদের কার্যালয়-সংক্রান্ত সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৪৯ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ

সংরক্ষিত নারী আসন ৪৯ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ

গ্যাস সংকটে বন্ধ যমুনা সার কারখানা

গ্যাস সংকটে বন্ধ যমুনা সার কারখানা

সিলেটে হামে আরও ৩ শিশুর মৃত্যু

সিলেটে হামে আরও ৩ শিশুর মৃত্যু

ভিডিও কনফারেন্সে থাকবেন তারেক রহমান ও পুতিন

রূপপুরে ইউরেনিয়াম লোডিং মঙ্গলবার ভিডিও কনফারেন্সে থাকবেন তারেক রহমান ও পুতিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App