×

জাতীয়

বিপৎসীমার ওপরে ৫ নদীর পানি, ৫ জেলায় বন্যার আশঙ্কা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৭:০৩ পিএম

বিপৎসীমার ওপরে ৫ নদীর পানি, ৫ জেলায় বন্যার আশঙ্কা

ছবি : সংগৃহীত

টানা ভারী থেকে অতিভারী বর্ষণে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। একই সঙ্গে দেশের উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি নদীর পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হওয়ায় পাঁচ জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, নেত্রকোনা, হবিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট ও মৌলভীবাজার জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মোস্তফা কামাল জিহানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, নেত্রকোনার ভুগাই-কংস নদী জারিয়াজাগুইল পয়েন্টে, সোমেশ্বরী নদী কমলাকান্দা পয়েন্টে, মগরা নদী নেত্রকোনা পয়েন্টে এবং মৌলভীবাজারের মনু নদী মৌলভীবাজার পয়েন্টে প্রাক-মৌসুমি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সিলেট ও সুনামগঞ্জ জেলার সুরমা ও কুশিয়ারা নদীর পানি আগামী তিন দিনে আরও বাড়তে পারে। তৃতীয় দিনে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ওপর এবং সুরমা নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এতে দুই জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।

মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, খোয়াই ও জুড়ি নদীর পানি আগামী তিন দিন বাড়তে পারে বলে জানানো হয়েছে। এর মধ্যে খোয়াই ও জুড়ি নদী আগামী ২৪ ঘণ্টায় দ্রুত বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। ফলে দুই জেলায় বন্যা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে নিকলীতে ১৬১ মিলিমিটার। এছাড়া ভোলাতে ১৫১ মিলিমিটার এবং ফেনীতে ১৪৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

ভারী বৃষ্টি অব্যাহত থাকলে উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীগুলোতে পানি আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। এতে নিম্নাঞ্চল ও হাওর এলাকায় বন্যার ঝুঁকি বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মার্কিন অবরোধ ভেঙে ৩ দিনে হরমুজ প্রণালি পার হলো ইরানের ৫২ জাহাজ

মার্কিন অবরোধ ভেঙে ৩ দিনে হরমুজ প্রণালি পার হলো ইরানের ৫২ জাহাজ

হামে আক্রান্তদের বড় অংশই টিকাবিহীন শিশু

স্বাস্থ্য অধিদপ্তর হামে আক্রান্তদের বড় অংশই টিকাবিহীন শিশু

এবার জেমস বন্ড রূপে ট্রাম্প, বললেন ভদ্র সাজার দিন শেষ

এবার জেমস বন্ড রূপে ট্রাম্প, বললেন ভদ্র সাজার দিন শেষ

তেল আছে, নেই ক্রেতার ভিড়

রাজধানীর ফিলিং স্টেশন তেল আছে, নেই ক্রেতার ভিড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App