×

জাতীয়

কেরানীগঞ্জে অটোরিকশাচালক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ পিএম

কেরানীগঞ্জে অটোরিকশাচালক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

ছবি : সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে অটোরিকশাচালক মুকুল হোসেন ওরফে চকলেটকে গলাকেটে হত্যার ঘটনায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরও পাঁচজন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ বি এম আশফাক-উল হক এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী মোর্শেদ আলম। রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মো. সোহেল ওরফে জুয়েল, মো. শাহিন হাওলাদার, মো. সুমন ওরফে আল-আমিন, মো. কবির এবং মো. ফেরদৌস ওরফে বারেক ওরফে ভাতিজা। রায় ঘোষণার সময় শাহিন ও ফেরদৌস আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়। অন্য তিনজন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

আইন অনুযায়ী, হাইকোর্ট বিভাগের অনুমোদনের পর মৃত্যুদণ্ড কার্যকর হবে।

অন্যদিকে, অভিযোগ প্রমাণিত না হওয়ায় মো. অলি আহমেদ, মো. শাহ জাহান মুন্সি, মো. কবির, মো. হাসান হাওলাদার এবং জাহাঙ্গীর আলমকে খালাস দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষ তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় আদালত এ সিদ্ধান্ত দেন।

মামলার নথি অনুযায়ী, নিহত মুকুল হোসেন (৩৫) কেরানীগঞ্জে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। ২০২০ সালের ২৭ জুন তিনি অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। পরদিন দক্ষিণ কেরানীগঞ্জের কোনাখোলা তুরাগ বাড়ি এলাকার রাস্তার পাশে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।

পরে নিহতের ভাই মো. আবু হানিফ মরদেহ শনাক্ত করেন এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

রায়ে আদালত উল্লেখ করেন, ছিনতাইয়ের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড সংঘটিত হয় এবং আসামিরা দণ্ডবিধির ৩৯৬/৩৪ ধারায় দোষী সাব্যস্ত হয়েছেন।

মামলার জব্দ করা আলামতের মধ্যে থাকা একটি প্রাইভেটকার ও ট্যাক্সিক্যাব প্রকৃত মালিকদের জিম্মায় দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যান্য আলামত ধ্বংসের আদেশও দেন আদালত। একই সঙ্গে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার নথি হাইকোর্টে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক লাখ টন ডিজেল কিনছে সরকার

এক লাখ টন ডিজেল কিনছে সরকার

কিশোর গ্যাংয়ের দু’পক্ষের সংঘর্ষে আহত ৩

কিশোর গ্যাংয়ের দু’পক্ষের সংঘর্ষে আহত ৩

‘গভর্নরের পারফরমেন্স দেখার জন্য অপেক্ষা করুন’

অর্থমন্ত্রী ‘গভর্নরের পারফরমেন্স দেখার জন্য অপেক্ষা করুন’

পদত্যাগ করছেন না তামিম ইকবাল

পদত্যাগ করছেন না তামিম ইকবাল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App