×

জাতীয়

গুলিস্তানে জুতার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৬, ০৮:০২ পিএম

গুলিস্তানে জুতার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

ছবি : সংগৃহীত

রাজধানীর গুলিস্তানে একটি জুতার গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। শনিবার (২ মে) সন্ধ্যা ৬টার দিকে তিন ইউনিটের প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়। পরে তারা আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তবে এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান এই কর্মকর্তা।

এর আগে বিকেল ৫টা ২৭ মিনিটে গুলিস্তানের বিআরটিসি বাস কাউন্টারের পাশে একটি পাঁচতলা ভবনের তৃতীয় তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ওই তলায় একটি জুতার গোডাউন ছিল।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেদ বিন খালেদ জানান, খবর পাওয়ার পরপরই তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভারতের সাথে ‘হ্যান্ডশেক’ বিতর্কে নিয়ে নতুন তথ্য দিলেন সালমান আগা

ভারতের সাথে ‘হ্যান্ডশেক’ বিতর্কে নিয়ে নতুন তথ্য দিলেন সালমান আগা

চাঁদাবাজি ও হত্যাচেষ্টা মামলায় বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৩

চাঁদাবাজি ও হত্যাচেষ্টা মামলায় বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৩

বিচারের আশায় পরিবার, ৭ মাসেও অন্ধকারে মায়া হত্যার রহস্য

বিচারের আশায় পরিবার, ৭ মাসেও অন্ধকারে মায়া হত্যার রহস্য

ইয়েমেন উপকূলে তেলবাহী ট্যাংকার ছিনতাই

ইয়েমেন উপকূলে তেলবাহী ট্যাংকার ছিনতাই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App