×

জাতীয়

জিআই ট্যাগ বাধ্যতামূলক ব্যবহারের নির্দেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৬, ১০:২৮ এএম

জিআই ট্যাগ বাধ্যতামূলক ব্যবহারের নির্দেশ

ছবি: সংগৃহীত

দেশীয় পণ্যের ব্র্যান্ড ভ্যালু ও রপ্তানি সম্ভাবনা বৃদ্ধি এবং দেশের ঐতিহ্যবাহী পণ্যকে আন্তর্জাতিকভাবে পরিচিত করতে জিআই ট্যাগ ব্যবহারে জোর দিচ্ছে সরকার। জিআই ট্যাগের নকশা তৈরি করে তা পণ্যের প্রচার, বাজারজাতকরণ ও প্রদর্শনীতে ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, 'এতে দেশীয় পণ্যের ব্র্যান্ড ভ্যালু ও রপ্তানি সম্ভাবনা বাড়বে। তবে নির্ধারিত ট্যাগ বিকৃতি বা অপব্যবহার করলে শাস্তির বিধানও রাখা হয়েছে।'

সম্প্রতি শিল্প মন্ত্রণালয় ভৌগোলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) বিধিমালা সংশোধন করে ট্যাগের ডিজাইন ও ব্যবহারসংক্রান্ত নিয়ম-কানুন যুক্ত করে প্রজ্ঞাপন জারি করেছে।

জিআই পণ্য বলতে এমন পণ্যকে বোঝায়, যার বিশেষ গুণ, মান বা খ্যাতি নির্দিষ্ট ভৌগোলিক এলাকার সঙ্গে সরাসরি সম্পর্কিত। বাংলাদেশে পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর জিআই সনদ প্রদান করে থাকে। ইতোমধ্যে দেশের ৬২টি পণ্য জিআই স্বীকৃতি পেয়েছে। এছাড়া রাজবাড়ীর চমচম ও সাতক্ষীরার মাটির টালির জার্নাল প্রকাশিত হয়েছে। পাশাপাশি মানিকগঞ্জের হাজারি গুড় ও জয়পুরহাটের লতিরাজ কচুকে জিআই স্বীকৃতি দিয়ে গেজেট জারির জন্য বিজি প্রেসে পাঠানো হয়েছে।

এ বিষয়ে শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান জানান, 'সংশোধিত বিধিমালার মাধ্যমে জিআই পণ্যে নির্ধারিত ট্যাগ ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। জিআই পণ্যের মালিকদের এ ট্যাগ ব্যবহার করতে বলা হবে, যাতে ভোক্তারা সহজেই আসল ও মানসম্পন্ন পণ্য শনাক্ত করতে পারেন এবং বিদেশে রপ্তানির ক্ষেত্রেও এর ইতিবাচক প্রভাব পড়ে।'

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চট্টগ্রামে আসছে ১ লাখ টন সৌদি ক্রুড অয়েল

চট্টগ্রামে আসছে ১ লাখ টন সৌদি ক্রুড অয়েল

ঢাকা-তাশখন্দ রুটে সরাসরি ফ্লাইট চালুর অনুরোধ জানালেন অর্থমন্ত্রী

ঢাকা-তাশখন্দ রুটে সরাসরি ফ্লাইট চালুর অনুরোধ জানালেন অর্থমন্ত্রী

ঈদযাত্রায় ১০ জোড়া স্পেশাল ট্রেন, যখন যে রুটে চলবে

ঈদযাত্রায় ১০ জোড়া স্পেশাল ট্রেন, যখন যে রুটে চলবে

পশ্চিমবঙ্গে প্রশাসনে শুদ্ধি অভিযান, আমলাদের প্রবেশে নিষেধাজ্ঞা

পশ্চিমবঙ্গে প্রশাসনে শুদ্ধি অভিযান, আমলাদের প্রবেশে নিষেধাজ্ঞা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App