×

ভারত

নির্বাচন পরবর্তী সহিংসতায় উত্তপ্ত পশ্চিমবঙ্গ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৬, ১১:০২ এএম

নির্বাচন পরবর্তী সহিংসতায় উত্তপ্ত পশ্চিমবঙ্গ

ছবি : সংগৃহীত

পশ্চিমবঙ্গের ভোটের ফল প্রকাশের পর একাধিক জেলায় ছড়িয়ে পড়েছে রাজনৈতিক সহিংসতা। দক্ষিণ ২৪ পরগনা থেকে বীরভূম, নদিয়া, হাওড়া ও বাঁকুড়া—রাজ্যের বিভিন্ন এলাকায় খুন, হামলা, ভাঙচুর এবং দলীয় কার্যালয় দখলের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। শাসক তৃণমূল কংগ্রেস এবং বিরোধী ভারতীয় জনতা পার্টি—উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে।

বীরভূমের নানুরে ভোট-পরবর্তী সহিংসতায় এক তৃণমূল কর্মী নিহত হয়েছেন। নিহতের নাম আবির শেখ। পরিবারের দাবি, বিজেপি কর্মীরা তাকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পুলিশ মোতায়েন করা হয়। খবর আনন্দবাজারের।

বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের চম্পাহাটিতে পঞ্চায়েত অফিস ঘিরে উত্তেজনা দেখা দেয়। অভিযোগ রয়েছে, বিজেপি কর্মীরা দলীয় পতাকা টাঙিয়ে বাঁশ দিয়ে অফিসের প্রবেশপথ বন্ধ করে দেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

শিলিগুড়িতে মেয়র গৌতম দেবের ৩৩ নম্বর ওয়ার্ডে তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। স্থানীয় তৃণমূল কর্মীদের দাবি, বিজেপির কর্মীরা কার্যালয়ে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে এবং দলীয় পতাকা খুলে নেয়। যদিও বিজেপি জানিয়েছে, দলের কোনো নির্দেশে এমন ঘটনা ঘটেনি।

আরো পড়ুন : মমতা পদত্যাগ না করলে কী ঘটতে পারে পশ্চিমবঙ্গে?

বারুইপুরেও তৃণমূলের ফুলতলা কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। সীতাকুণ্ড মোড়ে অবস্থিত ওই কার্যালয়ে হামলার পর সেখানে বিজেপির পতাকা টাঙিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

নদিয়ার কৃষ্ণনগরের বাদকুল্লা মোড়ে তৃণমূলের একটি কার্যালয় দখল, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। তৃণমূলের অভিযোগ, বিজেপি সমর্থকরাই এ ঘটনা ঘটিয়েছে। তবে বিজেপি তা অস্বীকার করেছে।

হাওড়ার উদয়নপুরে বিজেপি সমর্থক যাদব বরের (৪৮) মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি, তৃণমূল কর্মীরা তাকে তুলে নিয়ে গিয়ে মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

দক্ষিণ ২৪ পরগনার কুলতলির পেটকুলচাঁদ এলাকায় বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, রাতে বাইকে ফেরার সময় তাদের পথ আটকে লাঠি ও রড দিয়ে মারধর করা হয়। এ ঘটনার জন্য তৃণমূল কর্মীদের দায়ী করেছে বিজেপি।

এদিকে বাঁকুড়ার বিভিন্ন এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয় দখল ও ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। পাঁচবাগা মোড়, গোবিন্দনগর বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে তৃণমূলের কার্যালয়ে হামলা চালিয়ে দলীয় পতাকা খুলে বিজেপির পতাকা টাঙানোর অভিযোগ রয়েছে। পাশাপাশি, শহরের একাধিক কলেজে ছাত্র সংসদের কক্ষ দখলের অভিযোগ উঠেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-এর বিরুদ্ধে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট কাগজ ডেস্ক

বগুড়ায় হাম উপসর্গে ৯ মাসের শিশুর মৃত্যু

বগুড়ায় হাম উপসর্গে ৯ মাসের শিশুর মৃত্যু

খেলার মাঠে আর মেলার অনুমতি নয়

ক্রীড়া প্রতিমন্ত্রী খেলার মাঠে আর মেলার অনুমতি নয়

দ্বন্দ্ব মিটাতে এসে হত্যার শিকার যুবক

দ্বন্দ্ব মিটাতে এসে হত্যার শিকার যুবক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App