×

জাতীয়

ময়মনসিংহে হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৪০

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০২:৪১ পিএম

ময়মনসিংহে হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৪০

ছবি: সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৯ মাস বয়সী এক শিশু মারা গেছে এবং নতুন ভর্তি হয়েছে আরো ৪০ জন।  মৃত শিশুটি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বাসিন্দা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটি গত ২ মে সকালে হাসপাতালে ভর্তি হয় এবং চিকিৎসাধীন অবস্থায় ৬ মে বেলা সাড়ে ১১টায় মারা যায়।

বৃহস্পতিবার (৭ মে) সকালে হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকালপারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা বিষয়টি নিশ্চিত করেন।

হাসপাতাল সূত্র জানায়, 'হাম উপসর্গ নিয়ে আসা রোগীর চাপ এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪০ জন রোগী ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৯ জন। এছাড়া একজন রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে হাম আক্রান্ত মোট ৯৪ জন রোগী ভর্তি রয়েছে।'

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, 'চলতি বছরের ফেব্রুয়ারি থেকে হামের উপসর্গ নিয়ে শিশু ভর্তি শুরু হলেও মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা দ্রুত বাড়তে থাকে। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলায় তিনটি মেডিকেল টিম গঠন করে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।'

হাসপাতালের তথ্যমতে, 'চলতি বছরের ১৭ মার্চ থেকে ৭ মে পর্যন্ত মোট ১ হাজার ১৪৫ জন হাম উপসর্গের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ২৪ জন। একই সময়ে মোট ২৭ জনের মৃত্যু হয়েছে।'

চিকিৎসকরা বলছেন, হাম অত্যন্ত সংক্রামক একটি রোগ। শিশুদের সময়মতো টিকা প্রদান নিশ্চিত করার পাশাপাশি আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেছেন তারা।'

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি থেকে এলো জ্বালানি তেলের বড় চালান

সৌদি থেকে এলো জ্বালানি তেলের বড় চালান

বাসাবাড়ির ছাদে সোলার বসানোর আহ্বান বিদ্যুৎমন্ত্রীর

বাসাবাড়ির ছাদে সোলার বসানোর আহ্বান বিদ্যুৎমন্ত্রীর

দীপু মনি-মোজাম্মেল বাবু-ফারজানাকে ট্রাইব্যুনালের হাজিরের নির্দেশ

শাপলা চত্বর হত্যাকাণ্ড দীপু মনি-মোজাম্মেল বাবু-ফারজানাকে ট্রাইব্যুনালের হাজিরের নির্দেশ

বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও নতুন বিমানঘাঁটির ঘোষণা

বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও নতুন বিমানঘাঁটির ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App