৭ জুন বসছে সংসদের বাজেট অধিবেশন
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৪:৫২ পিএম
ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় বা বাজেট অধিবেশন আগামী ৭ জুন (রোববার) বিকেল ৩টায় আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন বসবে।
মূলত এই অধিবেশনেই ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন ও পাসের কার্যক্রম সম্পন্ন হবে।
বৃহস্পতিবার (৭ মে) জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশ জারির পর সংসদ সচিবালয় অধিবেশন পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে। এ বিষয়ে সংসদ সচিবালয়ের উপসচিব শওকত আকবর স্বাক্ষরিত একটি চিঠিতে বাংলাদেশ সরকারি মুদ্রণালয়কে গেজেট প্রকাশের অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি সংসদ বাংলাদেশ টেলিভিশন, রেডিও, সংবাদপত্র ও অন্যান্য গণমাধ্যমে বিজ্ঞপ্তিটি প্রচারের নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রতি বছর জুন মাসে জাতীয় বাজেট নিয়ে আলোচনা ও অনুমোদনের জন্য সংসদের বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। এবারের অধিবেশনেও নতুন অর্থবছরের বাজেট উপস্থাপনের পাশাপাশি সরকারের অর্থনৈতিক পরিকল্পনা ও উন্নয়ন লক্ষ্যমাত্রা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন সংসদ সদস্যরা।
