×

জাতীয়

সৌদি পৌঁছেছেন ৫৩ হাজার ৪১০ হজযাত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৯:৫৮ এএম

সৌদি পৌঁছেছেন ৫৩ হাজার ৪১০ হজযাত্রী

ছবি: সংগৃহীত

চলতি বছরে পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে মঙ্গলবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৫৩ হাজার ৪১০ জন হজযাত্রী। তাদের মধ্যে সরকারি-বেসরকারিভাবে মোট ১৩৭টি ফ্লাইটে সৌদিতে পৌঁছান।

বুধবার (১৩ মে) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।

হেল্প ডেস্ক জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৬৫টি ফ্লাইটে সৌদি পৌঁছান ২৫ হাজার ৮৯১ জন হজযাত্রী, সৌদি এয়ারলাইনসের ৫০টি ফ্লাইটে ১৮ হাজার ৬৬০ জন ও ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে ৮ হাজর ৮৮৯ জন হজযাত্রী সৌদি পৌঁছান। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৭১ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি পৌঁছান ৪৯ হাজার ৩৩৯ জন হজযাত্রী।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। ৬৬০টি এজেন্সি এ কার্যক্রম পরিচালনা করছে, যার মধ্যে ৩০টি প্রধান ও ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে।

হজ অফিসের তথ্য অনুযায়ী, মোট হজযাত্রীর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ও ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন। চাঁদ দেখা সাপেক্ষে, আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।

হজ পালন শেষে আগামী ৩০ মে জেদ্দা থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে। আগামী ৩০ জুন শেষ ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সবচেয়ে শক্তিশালী নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো রাশিয়া

সবচেয়ে শক্তিশালী নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো রাশিয়া

প্রাথমিকের শিক্ষকদের জন্য কড়া সতর্কবার্তা দিয়েছে শিক্ষা অধিদপ্তর

প্রাথমিকের শিক্ষকদের জন্য কড়া সতর্কবার্তা দিয়েছে শিক্ষা অধিদপ্তর

‘ইরানে গোপনে হামলা চালায় সৌদি আরব’

‘ইরানে গোপনে হামলা চালায় সৌদি আরব’

শিবির সভাপতির সঙ্গে পাকিস্তান জামায়াত নেতার সাক্ষাৎ

শিবির সভাপতির সঙ্গে পাকিস্তান জামায়াত নেতার সাক্ষাৎ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App