রাজধানীতে বজ্রসহ বৃষ্টির আভাস
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ মে ২০২৬, ১০:৫৯ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানী ঢাকা এর আশপাশের এলাকায় আজ রাত ১টার মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
শুক্রবার (১৫ মে) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, ‘এ সময়ে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।’
আজ সন্ধ্যায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৬২ শতাংশ। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস।
আগামীকাল ভোর ৫টা ১৬ মিনিটে সূর্যোদয় হবে এবং সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে সূর্য অস্ত যাবে।
