×

জাতীয়

ময়মনসিংহে হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ১১:১৬ এএম

ময়মনসিংহে হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালে হামে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে।

মঙ্গলবার (১৯ মে) ভোরে মারা যায় ৮ মাসের শিশুটি। তার বাড়ি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায়। গত ১৭ মে শিশুটি হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিল।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে ডা. ঝন্টু সরকার প্রতিদিনের হাম আপডেট হিসেবে এ তথ্য জানান।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩৪ শিশু ভর্তি হয়েছে। এ পর্যন্ত মোট ভর্তি হয়েছে ১ হাজার ৪৫২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ হাজার ৩১৪ জন।

গত ১৭ মার্চ থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পৃথক হাম আইসোলেশন ওয়ার্ড চালু করে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শনিবারের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন

শনিবারের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের শঙ্কা

ভূমিসেবা মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ভূমিসেবা মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কেনিয়ায় জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বিক্ষোভ, সংঘর্ষে নিহত ৪

কেনিয়ায় জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বিক্ষোভ, সংঘর্ষে নিহত ৪

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App