×

জাতীয়

অভিযাত এলাকার লেক নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৮:৩৫ পিএম

অভিযাত এলাকার লেক নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা

ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকার অভিজাত ও গুরুত্বপূর্ণ এলাকা গুলশান-বনানী-বারিধারায় লেককেন্দ্রিক নাগরিক সুবিধা বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজ নির্বাচনী এলাকা ঢাকা-১৭ আসনের অংশ এই লেকের পানি দূষণ রোধ, পরিবেশগত ভারসাম্য রক্ষা, সৌন্দর্যবর্ধনেরও তাগিদ দেন তিনি। 

মঙ্গলবার (১৯ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গুলশান-বনানী-বারিধারা লেকের উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে এসব নির্দেশনা দেন সরকার প্রধান। 

বৈঠকে সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রধানমন্ত্রীর কাছে লেকের বর্তমান পরিস্থিতি তুলে ধরে টেকসই উন্নয়নের জন্য বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগ নিয়ে তাদের মতামত ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন। 

বৈঠকে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আবদুস সালাম, ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি আব্দুর রহমান সানি, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলামসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে যুব ফেলোশিপ চালুর প্রস্তাব ডাকসু ভিপির

সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে যুব ফেলোশিপ চালুর প্রস্তাব ডাকসু ভিপির

চিকেনস নেক নিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের

চিকেনস নেক নিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার

প্রধানমন্ত্রী গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার

‘মশাল কি নিভে গেল বন্ধু?’

স্মরণ ‘মশাল কি নিভে গেল বন্ধু?’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App