দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ১১:৩০ এএম
ফাইল ছবি
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হওয়ার পর পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দেশে ফিরেছেন।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে দেশে ফিরেন তিনি।
এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ৯৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন ড. খলিলুর রহমান। অধিবেশনে জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্র ভোট দেয়।
জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থীকে হারিয়ে নির্বাচিত হয়েছেন তিনি।
গত ২ জুন (মঙ্গলবার) নিউইয়র্ক সময় সকাল ১০টায় জাতিসংঘ সদর দপ্তরে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এ জয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীন, ভারত ও পাকিস্তানও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে।
