×

জাতীয়

রাজধানীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে নির্মানশ্রমিকের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুন ২০২১, ১০:০০ এএম

রাজধানীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে নির্মানশ্রমিকের মৃত্যু

প্রতীকী ছবি

রাজধানীর গুলশানে বিদ্যুৎপৃষ্ট হয়ে শাহিন (৩৮) নামে এক নির্মানশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শাহিনের সহকর্মী মো. কামাল হোসেন জানান, গুলশান-১ মহাখালি রোডের ১৩ নম্বরে র‌্যাঙ্ক প্রপার্টির নির্মানাধীন একটি ভবনে রড মিস্ত্রীর কাজ করতো শাহিন। থাকতো ওই ভবনেই। সকালে ভবনটির নিচ তলায় (গ্রাউন্ড ফ্লোর) খাবার খেয়ে কাজ শুরু করার আগ মুহূর্তে লোহার দরজা থেকে বিদ্যুৎপৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে যায় সে। পরে দেখতে পেয়ে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, শাহিনের বাবার নাম নুরুল ইসলাম মোল্লা। তার বাড়ি বরিশাল। ঈদের পরই সে ওই ভবনে কাজে আসে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App