×

পুরনো খবর

ঝিনাইদহে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে আহত ২০

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০১৭, ১০:০১ পিএম

ঝিনাইদহ সদর উপজেলার কালা লক্ষ্ণীপুরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২০ জন আহত হয়েছে। আজ শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- ঢাকার মিরপুর ১৩ নম্বর এলাকার মাসুদ মাহমুদ, ঝিনাইদহের কোটচাঁদপুর এলাকার সাইদুর রহমান, সদর উপজেলার চাকলাপাড়ার অপূর্ব, বেপারিপাড়ার আবদুর রশিদ, গৌতম, আরাপপুর এলাকার আকরাম হোসেনসহ ২০ জন। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহনের একটি বাস ঢাকায় যাচ্ছিল। পথে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের কালা লক্ষ্ণীপুর নামক স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে ২০ জন আহত হয়। পরে খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে ঝিনাইদহ-মাগুরা হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App