×

অন্যান্য

হাসনাত আবদুল্লাহ

নিরপেক্ষ না থাকলে জনগণ মিডিয়াকেও লালকার্ড দেখাবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫২ পিএম

নিরপেক্ষ না থাকলে জনগণ মিডিয়াকেও লালকার্ড দেখাবে

ছবি: সংগৃহীত

আগামী নির্বাচনে আপনারা যদি নিরপেক্ষ ভূমিকা পালন না করেন, জনগণ এবার মিডিয়াকেও লালকার্ড দেখাবে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেন, ‘গণমাধ্যম ভাইয়েরা আমরা জানি আপনারা নিরুপায়। তৃণমূলের সাংবাদিকরা এসে আমাদেরকে জানায়- ভাই আমরা খবরটা পাঠাই। ওই খবরটা কেটে দেওয়া হয়। অন্যদিকে আমরা দেখলাম সারা মিডিয়ায়, সবজায়গায় একটা দলের শুধু বন্দনা-প্রশংসা; শুধু বিএনপির জন্য। মিডিয়া খবরের মাঝে-মাঝে বিএনপির প্রচারণা চালায়।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এ মন্তব্য করেন।

এসময় প্রশাসনকে সতর্ক করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘অল্পসংখ্যক লোভী বেনজীর-হারুন আবার উদয় হয়েছে, বিপ্লবরা আবার উদায় হয়েছে। পুলিশ ভাইয়েরা আপনারা সাবেক আইজিপি বেনজীর থেকে শিক্ষা নেন, আপনারা ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব থেকে শিক্ষা নেন। আমরা বিশ্বাস করতে চাই আগামী যে নির্বাচন হবে, সেই নির্বাচনে কোনো এসপির জন্য টাকা রাখতে হবে না। ওসির জন্য, এসআইয়ের জন্য টাকা রাখতে হবে না।’

তিনি বলেন, ‘এবারের নির্বাচন ১,৪০০ শহীদের রক্তের নির্বাচন। নির্বাচনের জন্য আমাদের রক্ত দিতে হয়েছে। প্রশাসনের ভাইয়েরা আপনারা যদি দেশের মানুষের বিরুদ্ধে যান, আবার ৫ আগস্ট নেমে আসবে। এ দেশটাকে ঠিক করতে হলে প্রশাসনের ভূমিকা গুরুত্বপূর্ণ। যদি ভোট চোরদের হাতে দেশটা তুলে দেন, এ ভোটচোররা আপনার সন্তানদের রাস্তার মধ্যে গুলি করার জন্য আপনাকে নির্দেশ দিবে। ওসি-ডিসিরা, এসপি-এসআইরা সিদ্ধান্ত আপনাদের। আপনারা কী ক্ষমতা ভোটচোরদের হাতে তুলে দেবেন নাকি জনতার হাতে তুলে দেবেন।’

তিনি আরো বলেন, ‘আমরা যে দেশ গড়ে তুলব, সেই দেশ হবে দুর্নীতিমুক্ত। আমরা যখন রাজনীতি শুরু করি- আমরা বলেছি, আমরা শুধুমাত্র খেলা চেঞ্জ করব- এটা না। আমরা খেলার নিয়মটাই পাল্টে দেব।’

বাংলাদেশ খেলাফত মজলিসের নবীনগর শাখার আমির মোখলেছুর রহমানের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোবারক হোসেন, ‘জামায়াতে ইসলামীর সুপ্রীম কোর্ট শাখার নির্বাহী সদস্য আব্দুল বাতেন, এনসিপির সংগঠক (দক্ষিণাঞ্চল) আব্দুল্লাহ আল মাহমুদ জিহান, বাংলাদেশ খেলাফত মজলিসের ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী সভাপতি মাইনুল ইসলাম খন্দকার প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মঞ্জুরুলের বিরুদ্ধে প্রমাণ পেয়েছে বিসিবি

যৌন হয়রানি মঞ্জুরুলের বিরুদ্ধে প্রমাণ পেয়েছে বিসিবি

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ঢাকার এক প্রার্থী

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ঢাকার এক প্রার্থী

কাল যেসব এলাকায় গ্যাসের চাপ কম থাকবে

কাল যেসব এলাকায় গ্যাসের চাপ কম থাকবে

জুডিশিয়াল সার্ভিসের পাঁচ বিচারককে বদলি

জুডিশিয়াল সার্ভিসের পাঁচ বিচারককে বদলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App