×

রাজনীতি

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মির্জা ফখরুল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১১:০৭ পিএম

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

চিকিৎসকদের অনুমতি পেয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২০ আগস্ট) দুপুরে তিনি গুলশানের বাসায় ফিরেছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, মির্জা ফখরুলের অবস্থা এখন স্টেবল। উনি শারীরিকভাবে সুস্থ আছেন, ভালো আছেন। হসপিটালে বিএনপি মহাসচিবের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। অধ্যাপক মোমিনুজ্জামানের অধীনে তিনি চিকিৎসাধীন ছিলেন।

ডা. জাহিদ জানান, মির্জা ফখরুলের হাসপাতালের ভর্তির সংবাদ শুনেই ওনার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৯ আগস্ট) মধ্যরাতে গুলশানের বাসায় অসুস্থ বোধ করলে মির্জা ফখরুলকে দ্রুত গুলশানের ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।

এদিন দুপুরে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াযযম হোসাইন হেলাল মির্জা ফখরুলকে দেখতে গুলশানের ইউনাইটেড হাসপাতালে যান। তারা কিছু সময় বিএনপি মহাসচিবের সঙ্গে কথা বলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App