×

রাজনীতি

নির্বাচন করতে বাধা নেই আসলাম চৌধুরী ও সারোয়ার আলমগীরের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৮ এএম

নির্বাচন করতে বাধা নেই আসলাম চৌধুরী ও সারোয়ার আলমগীরের

আসলাম চৌধুরী ও সারোয়ার আলমগীর। সংগৃহীত ছবি

চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী ও চট্টগ্রাম-২ আসনের সারোয়ার আলমগীরের ভোট করতে কোনো বাধা নেই। মঙ্গলবার (৩ জানুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ বিষয়ে আদেশ দেন।

আইনজীবী মো. মজিবুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন। 

চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণার বিরুদ্ধে যমুনা ব্যাংকের করা আবেদনের ওপর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এ আদেশ দেয়। এর আগে গত ১ ফেব্রুয়ারি আসলাম চৌধুরীর মনোনয়নপত্র নির্বাচন কমিশনের (ইসি) বৈধ ঘোষণার বিরুদ্ধে আপিল আবেদনের ওপর শুনানি হয়।

অপরদিকে, চট্টগ্রাম-২ আসনে (ফটিকছড়ি) বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিলের আদেশ স্থগিত করে আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গত ১৮ জানুয়ারি নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে প্রার্থিতা বাতিলের রায় দেয় ইসি। সারোয়ার আলমগীর রিটার্নিং কর্মকর্তার কাছে বৈধ হওয়ার পর তার বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগে আপিল দায়ের করা হয়েছিল।

জামায়াতের প্রার্থী মো. নুরুল আমীন অভিযোগটি দায়ের করেছিলেন। শুনানি শেষে তার প্রার্থিতা বাতিল করে কমিশন। এরপর তিনি প্রার্থিতা ফিরে পেতে উচ্চ আদালতে আসেন।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। 


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শবে বরাতে আতশবাজি-পটকা নিষিদ্ধ

শবে বরাতে আতশবাজি-পটকা নিষিদ্ধ

পচা রাজনীতি আর নয়, পরিবর্তন চায় চব্বিশের যুব সমাজ

জামায়াত আমির পচা রাজনীতি আর নয়, পরিবর্তন চায় চব্বিশের যুব সমাজ

যেসব স্থানে কম দামে মিলবে মাংস, দুধ ও ডিম

রমজান মাস যেসব স্থানে কম দামে মিলবে মাংস, দুধ ও ডিম

ফের স্বর্ণের দাম বাড়ল

ফের স্বর্ণের দাম বাড়ল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App