×

রাজনীতি

২০ বছর পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান, জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৬ এএম

২০ বছর পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান, জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

তারেক রহমান। ফাইল ছবি

দীর্ঘ ২০ বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশাল যাচ্ছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ঐতিহাসিক বেলস পার্ক মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেয়ার কথা রয়েছে তার।

প্রিয় নেতাকে একনজর দেখতে ভোর থেকেই বরিশাল বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন। কেউ কেউ ফজর নামাজ পড়েই ঐতিহাসিক বেলস পার্ক মাঠে উপস্থিত হন।

এদিন বেলা ১১টায় হেলিকপ্টার যোগে ঢাকা থেকে রওনা হবেন তারেক রহমান। দুপুর ১২টায় পৌঁছাবেন জনসভাস্থলে। নির্বাচনের রূপরেখা তুলে ধরার পাশাপাশি দক্ষিণাঞ্চলের উন্নয়ন নিয়ে কথা বলবেন- এমন আশা করছেন নেতা-কর্মীরা। তারেক রহমানের আগমন ঘিরে বিভাগজুড়ে নেতাকর্মীদের মাঝে এখন উৎসবের আমেজ।

সমাবেশে বরিশাল বিভাগের ২১টি আসনের বিএনপি ও মিত্র জোটের প্রার্থীরা উপস্থিত থাকবেন।

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। বলা চলে, শেষ ফাল্গুণেও নির্বাচনী উত্তাপে উষ্ণ গোটা দেশ। নির্বাচনকে সামনে রেখে দেশের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সর্বত্র ছুটে বেড়াচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জেলায় জেলায় জনসভায় ৩১ দফার আলোকে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। কর্মসংস্থান, বেকার ভাতা, ফ্যামিলি ও কৃষক কার্ডসহ প্রাধান্য পাচ্ছেন নারী ও তরুণরা। সাধারণ মানুষের আশা, প্রতিশ্রুতির বাস্তবায়ন হলে বদলে যাবে দেশ। তারেক রহমান, ইতোমধ্যেই বড় শহরগুলোতো বটেই প্রত্যন্ত অঞ্চলেও অংশ নিয়েছেন বেশ কিছু জনসভা এবং পথসভায়।

নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করলে চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবার আশ্বাস দিয়েছেন তারেক রহমান। এছাড়াও গোটা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নেয়ার কথাও বলেছেন তিনি।

মাঠ ঘুরে দেখা যায়, প্রস্তুতির কোনো কমতি নেই। পূর্ব পাশে বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। নারী নেতাকর্মীদের বসার জন্য বাঁশ দিয়ে আলাদা জায়গা ঘেরাও করে সেখানে কলাপাতা বিছিয়ে দেওয়া হয়েছে। পুরো শহর ও সমাবেশস্থল ছেয়ে গেছে ব্যানার-ফেস্টুন আর তোরণে। 

সর্বশেষ ২০০৮ সালে এই মাঠে নির্বাচনী জনসভা করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দীর্ঘ ১৬ বছর পর সেই একই মাঠে এবার দলটির পরবর্তী প্রজন্মের কাণ্ডারি তারেক রহমানের আগমনে দক্ষিণাঞ্চলে উৎসবের আমেজ বিরাজ করছে।

ঝালকাঠি জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন ব্যাপারী আশাবাদ ব্যক্ত করে বলেন, বরিশাল বিভাগের ৯০ শতাংশ আসনে ধানের শীষের প্রার্থীরা জয়ী হবেন।

উল্লেখ্য, তারেক রহমান সর্বশেষ ২০০৬ সালে সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে বরিশাল সফর করেছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সরকার ২ লাখ ১০ হাজার টন সার কিনবে

সরকার ২ লাখ ১০ হাজার টন সার কিনবে

বিমানের নতুন এমডি হলেন ড. হুমায়রা সুলতানা

বিমানের নতুন এমডি হলেন ড. হুমায়রা সুলতানা

বরিশালে পৌঁছেছেন তারেক রহমান: কুরআন তেলাওয়াতে সমাবেশ শুরু

বরিশালে পৌঁছেছেন তারেক রহমান: কুরআন তেলাওয়াতে সমাবেশ শুরু

বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরোয়ার আটক

জামায়াত আমিরের এক্স 'হ্যাকড' বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরোয়ার আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App